নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪২ জন

অর্থ আত্মসাতের সংবাদের জেরে সাংবাদিককে চেয়ারম্যানের হুমকি।

Copy Link

কোন কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এবং বিহারের দানবাক্সের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে অকথ্য ভাষায় সাংবাদিককে গালাগালি এবং দেখে নিবেন বলে হুমকি প্রদান করেছেন বিভিন্ন অনিয়মে অভিযুক্ত বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা।

মঙ্গলবার (১০সেপ্টেম্বর) উপজেলা পরিষদ এলাকার একটি দোকানে অনলাইন নিউজ পোর্টাল “পাহাড়কন্ঠ ডটকম” এর বান্দরবানের রুমা উপজেলা প্রতিনিধি চনুমং মার্মাকে দেখা মাত্র অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। ওই সময় দোকানে বসে বেশ কয়েকজন গ্রাহক চেয়ারম্যানের এই গালিগালাজ প্রত্যক্ষ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ই সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল ” পাহাড়কন্ঠ ডটকম’ এ “প্রকল্প এবং বিহারের দানবাক্সের টাকা আত্মসাৎ এর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই অভিযোগের সংবাদটি পাহাড়কণ্ঠ ডটকম ছাড়াও অন্য সংবাদ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় দৃষ্টি আকর্ষিত হলে পাইন্দূ ইউপি চেয়ারম্যান উহ্লামংকে দ্রুতগতিতে প্রকল্পের কাজ বাস্তবায়নের নির্দেশ প্রদান করে। এতে পাইন্দু ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। মূলত; এ কারণে সাংবাদিকদের দেখামাত্র অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেয়ার হুমকি প্রদান করে ঘুরে বেড়াচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে সাংবাদিক চনুমং মার্মা দোকানে বসেছিলেন , তখন হঠাৎ উপস্থিত হন পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, সেখানে সাংবাদিক চনুমংকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, আমি কোন উন্নয়ন কাজ করবো না, সব খেয়ে ফেলবো, তোমরা আমার কি করতে পার দেখবো।

এদিকে পিআইও অফিস থেকে নির্দেশ দেয়া সত্ত্বেও আজ মঙ্গলবার (১০সেপ্টম্বর) পর্যন্ত আত্মসাৎ করা প্রকল্প চাইরাগ্র পাড়া থেকে সেঙ্গুম পাড়া পর্যন্ত রাস্তার সংস্কার কাজ এখনো শুরু করা হয়নি। অথচ গত ৩০ জুনে ওই প্রকল্পের সব টাকা উত্তোলন করে পকেটস্থ করে ফেলেছেন চেয়ারম্যান উহ্লামং মারমা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!