নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৮১ জন

বান্দরবানে আওয়ামীলীগের আমলের ১৬ বছরে শতকোটি টাকার মালিক সুজন ঠিকাদার 

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ নবম জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর,আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেন একসময়ের বিএনপির সমর্থক এই ব্যবসায়ী আনিসুর রহমান সুজন নামের এই ঠিকাদার। রাতারাতি হয়ে উঠেন ক্ষমতাধর আওয়ামিলীগ পন্থী ঠিকাদার।

সুবিধাবাদী ঠিকাদারদের নিয়ে গড়ে তুলেন টেন্ডার নিয়ন্ত্রণ কমিটি। সদ্য আওয়ামিলীগ সরকার পতনের আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করে গেছেন।দীর্ঘ ১৬ বছরে হয়ে উঠেন প্রভাবশালী এবং ক্ষমতাধর ঠিকাদার। জনশ্রুতি রয়েছে নিজেকে সাবেক এমপি বীর বাহাদুরের কাছের মানুষ পরিচয় দিয়ে,নিয়ন্ত্রণ করতো সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ঠিকাদারী কাজ। ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় নিউজ হওয়ায় পর মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন এই প্রভাবশালী ব্যবসায়ী।

 বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট সামনে,স্বর্ণশিলা আবাসিক হোটেলের, পাশে অফিসে বসে,নিয়ন্ত্রণ করতো বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,এলজিইডি,জেলা পরিষদসহ সরকারি প্রতিষ্ঠানের টেন্ডারের কাজ। ভাগবাটোয়ারা করে টাকা পৌঁছে দিতো সংশ্লিষ্টতায় জড়িতদের কাছে।

জানা গেছে, পাহাড়ী ঠিকাদার দের লাইসেন্সে ঠিকাদারী কাজ করে, কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন। বেনামে ঠিকাদারী কাজ করে অল্প,সময়ে বনে যান শত কোটি টাকার মালিক।

অনুসন্ধানে জানা যায়,আলোচিত ঠিকাদার আনিসুর রহমান সুজনের সম্পদ অর্জনের সংক্ষিপ্ত তথ্য: অল্প সময়ে বান্দরবান ও চট্টগ্রাম নামে-বেনামে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। প্রায় ২ কোটি টাকা দিয়ে, বান্দরবানের বর্তমান রাজার মালিকানাধীন সাঙ্গু হোটেল ক্রয় করে নিয়েছেন।এছাড়া বালাঘাটা শৈলশোভা এলাকায় কোটি টাকা মুল্যের জমির উপর ৮ তলা ভবনের কাজ চলমান । লুসাই বাড়ির পাশে থানজামা লুসাই নামক এক ব্যক্তি থেকে প্রথমে ২৪ শতক জমি ক্রয় করে ২০ লাখ টাকায়। জমির মূল্য বৃদ্ধি হওয়ায় বিদ্যুৎ অফিসের সামনের,৭ শতক জায়গা ক্রয় করেন অনুমানিক ৩ কেটি ৫০ লাখ টাকায়। সুয়ালক বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় কোটি টাকা মুল্যের জমির মালিক আনিসুর রহমান সুজন। জেলার রুমা এবং থানচিতে রয়েছে তার ২টি অবৈধ ইটভাটা ।

অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার বিষয়ে সত্যতা জানতে আনিসুর রহমান সুজনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে, ওনার মোবাইল বন্ধ পাওয়ার কারণে ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!