নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২২ জন

জেলা প্রশাসকের হস্থক্ষেপে ৩দিন পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অবস্থান ধর্মঘটের অবসান

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পার্বত্য জেলাপরিষদের দূর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যদের অপসারনের দাবিতে গত ৩ দিন ধরে চলতে থাকা অবস্থান ধর্মঘটের অবসান ঘটেছে। ফলে কার্যালয়টিতে ফিরেছে কর্ম চঞ্চলতা।

বৃহস্পতিবার (১৫আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের হস্থক্ষেপে এ অবস্থান ধর্মঘটের অবসান হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১২ আগষ্ট সোমবার থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত পরিবর্তনের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে অবস্থান ধর্মঘট পালন করে বৈষম্য বিরোধী জনতা। এনিয়ে গত তিন দিন ধরে কর্মকর্তা-কর্মচারিরা অফিসের সাভাবিক কার্যক্রম সম্পন্ন করতে না পারায় স্থবির অবস্থা বিরাজ করছিল জেলার অন্যতম প্রধান এই কার্যালয়টিতে। এর আগে দীর্ঘ ১৫ বছর ধরে দূর্নীতিবাজ ক্যা শৈ হ্লা চেয়ারম্যান ও সদস্যদের যোগসাজশে বৈষম্য মূলক নিয়োগ, অস্তিত্ব বিহীন ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাৎসহ বিভিন্ন দূর্নীতিতে লিপ্ত থেকে অবৈধ উপায় অবলম্বন করে যে সমস্ত অপকর্ম ও দূর্নীতি করেছে সেগুলো বৈধ করতে গত তিন দিন ধরে তিনি অফিসে না এসেও আত্ম-গোপন থাকা অবস্থায় সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন। এরুপ ফাইলে স্বাক্ষর করা বন্ধ ও অতিদ্রুত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দূর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সদস্য দ্রুত পরিবর্তন করে নতুন চেয়ারম্যান-সদস্য নিয়োগের দাবিতে গত ১২ আগষ্ট সকাল ৮ টা থেকে অবস্থান ধর্মঘট করছিলেন বান্দরবানের সচেতন নাগরিক সমাজ।

এসময় বান্দরবান সচেতন নাগরিকের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন জেলা প্রশাসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি তাঁর কথায় আশ্বস্ত হয়ে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন অবস্থান ধর্মঘটের বিষয়ে পর্যবেক্ষণ করে সময়মতো রিপোর্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব মহোদয়কে অবহিত করার পর এই বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গিয়েছে। বান্দরবান পার্বত্য জেলাপরিষদে অতিদ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!