নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৫ জন

নাইক্ষংছড়িতে বাস টার্মিনাল, ফায়ার সার্ভিস টেশনসহ নানা প্রকল্পের উদ্বোধন কাল

Copy Link

নাইক্ষংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে দৃষ্টিনন্দন বাসটার্মিনাল ও ফায়ারসার্ভিস স্টেশনসহ ডজনাধিক প্রকল্পের উদ্বোধন হচ্ছে আগামী কাল সোমবার ( ৮ জুলাই)।

এ প্রকল্প গুলো উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি-সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।

তিনি বলেন, উপরের দু’টি প্রকল্প ছাড়াও শিশুপার্ক, উপজেলার বাউন্ডারী ওয়াল, পুরো উপজেলায় লাইটিং ব্যবস্থাসহ আরো কয়েকটা প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে।

এছাড়া জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুরের ব্যক্তিগত সহকারী আশীষ কুমার স্বাক্ষরিত পত্রে তিনি জানান, এমপি বীর বাহাদুর এ দিন সকাল সাড়ে ১০ টায় স্থানীয়দের মাঝে মতবিনিময় করবেন আর উপজেলার বিশেষ সমন্বয় সভাতেও যোগদান করবেন। বিকেলে তিনি বান্দরবান ফিরে যাবেন।

স্থানীয়রা জানান, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ বাসটার্মিনালটি সময়োপযোগী একটি পদক্ষেপ। দীর্ঘদিন ধরে এ ধরণের টার্মিনাল না থাকায় উপজেলার প্রধান সড়ক গুলোর উপর যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকতো। এতে দুর্ভোগে ছিল সাধারণ মানুষ। ফুটপাত বিহীন সড়কে চলাচলে মানুষের দুর্ভোগের সীমা ছিল না। বিশেষ করে স্কুল, কলেজ,মাদরাসার শতশত ছাত্র-ছাত্রীর দুর্ভোগ দেখার মতো ছিল না কেউ। এ অবস্থায় এগিয়ে এলেন পার্বত্য বীর সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

৮ জুলাই সোমবার তিনি সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি পৌঁছবেন। প্রকল্প উদ্বোধন করবেন, দলীয় নেতা -কর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে বান্দরবান ফিরে যাবেন সাবেক এ মন্ত্রী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!