নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৮ জন

সাংবাদিক কে মামলায় জড়ানোর প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মানববন্ধন 

Copy Link

নিজস্ব প্রতিবেদক: রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর গ্রামে গেল ৩জুন বিজিবি-চোরাকারবারী গুলাগুলির ঘটনায় ডাকাত নেজাম উদ্দীন নিহতের ঘটনায় কক্সবাজার আদালতে দায়েরকৃত কথিত হত্যা মামলায়, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য পেশাদার সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার ২৯জুন বিকেলে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য সানজিদা আক্তার রুনা ও প্রেসক্লাব সদস্য মোহাম্মদ ইউনুছ।

এসময় বক্তরা বলেন- বিজিবি-চোরাকারবারী গুলাগুলির ঘটনায় একজন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে সে মারা যায়। বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় রামু থানায় এজেহার করা হয়। কিন্তু নিহত ডাকাতের বাবাকে বাদী করে অপরাধীচক্র কক্সবাজার আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। কথিত এই মামলায় অহেতুক সম্পূর্ণ অন্যায়ভাবে পেশাদার সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীকে আসামী করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাশাপী এই মিথ্যা মামলা থেকে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা৷ এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সদস্য আব্দুর রশিদ, জয়নাল আবেদীন টুক্কু, মাহমুদুল হক বাহাদুর, সংবাদকর্মী রফিকুল ইসলাম রিজবী, শাহাদাৎ হোসেন প্রমূখ৷

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!