নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৪, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৬ জন

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ৫৭জন কেএনএফ সদস্যদের আদালতে উপস্থাপন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান রুমা ও থানচি উপজেলায় সাম্প্রতিক আলোচিত ব্যাংক ডাকাতির ঘটনায় পর সেনাবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেফতার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী পুরুষ ৫৭ আসামিকে দুটি মামলার রিমান্ডে আবেদন শুনানির জন্য আদালতে হাজির করা হয়।

দায়ের করা  মামলায় ৫৭ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫২ জনের ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। অন্য ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, উভয় পক্ষের আবেদন শুনানি শেষে ১ জন প্রেগন্যান্ট আসামিকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ও চারজনকে কারাগারে পাঠান আদালত।

বৃহস্পতিবার(১৮এপ্রিল) কড়া নিরাপত্তায় বান্দরবান কারাগার থেকে তাদের আদালতে নেয়া হয়। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদালতে ৫২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে ১৭ জন নারী রয়েছে।

পরে আদালত থেকে তাদের কড়া নিরাপত্তায় আবার কারাগারে নেয়া হয়।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা আক্রমণ চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে। অপহরণ করা হয় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে। এ ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা দায়ের করা হয়। পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত কেএনএফ এর সদস্য ও সহযোগীসহ ৫৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের বিশেষ নিরাপত্তায় বান্দরবান কারাগারে রাখা হয়েছে। বর্তমানে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসী তৎপরতা দমন ও কেএনএফ সদস্যদের আটকে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!