নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৩ জন

বান্দরবান ব্যাংক ডাকাতি ও অস্ত্রলুটের ঘটনা পরিদর্শনে-স্বরাষ্ট্রমন্ত্রী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান রুমা এবং থানচি ব্যাংক ডাকাতি,অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্রলুট সশস্ত্র হামলার ঘটনার সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন,স্বরাষ্ট্রমন্ত্রীআ সাদুজ্জামান খান কামাল।

রুমা পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টায় বান্দরবান সার্কিট হাউসে সামরিক ও বেসামরিকসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দুই ঘন্টাব্যাপী রুদ্ধদার আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা করেন।

শনিবার(০৬এপ্রিল)বিকেলে বান্দরবান সার্কিট হাউসে  মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,কোন অবস্থায় পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন,তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান পার্বত্য জেলা একসময় খুব শান্তিপ্রিয় ছিল।সম্প্রতি সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংক   ডাকাতি ও অস্ত্রলুটের মত বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছে।এর আগেও এই সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার সন্ত্রাসী কার্যক্রম করে। দু’দফায় শান্তি আলোচনা করার পর এমন কর্মকাণ্ডমোটেও গ্রহণ যোগ্য না।এসব কার্যক্রম আমরা আন-চ্যালেঞ্জ হিসেবে নেব না।এদের পিছনে কোন ইন্দন আছে কিনা খতিয়ে দেখা হবে।এ সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,ব্যাংক ডাকাতির মত এ ঘটনায় কোন সংস্থা দায়িত্ব পালনে তাদের কোন ঘাটতি গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখে তদন্ত করে  ব্যবস্থা নেয়া হবে।বর্তমান সরকার জনগণের সরকার জনগণ চাইলে কেএনএফ এর সাথে আবারো শান্তি প্রতিষ্টা কমিটির সংলাপ হতে পারে।

এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, বান্দরবান ৩০০ আসনের সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি,স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব(জননিরাপত্তা বিভাগ)মোস্তাফিজুর রহমান,সচিব(সেবা)পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,বিজিবি প্রধান মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী,ৱ্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মাহাবুবুর রহমান,আনসার ভিডিপি”র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, বান্দরবান রিজিয়ন কমান্ডার মোঃ মেহেদি হাসান, বান্দরবান  জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীনসহ সামরিক-বেসামরিক।কর্মকর্তাগণউপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!