নিজস্ব প্রতিবেদক
৪ জুন ২০২০, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৮৮ জন

ঢাকা-৫ আসনের উপনির্বাচন সব প্রার্থীর মধ্যে শক্ত অবস্থানে হারুন উর রশীদ সিআইপি

Copy Link

ঢাকা-৫ (ডেমরা-যাত্রবাড়ী) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা শুরু হয়েছে। কে হবেন নৌকার মাঝি,তাই নিয়ে চলছে ভোটারদের মাঝে জল্পনা কল্পনা।

প্রবীণ সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হারুন-উর-রশীদ মনোনয়ন পেতে পারেন বলে স্থানীয় অনেকের ধারণা।

এলাকাবাসীরা মনে করছে, সফল শিল্প উদ্যোক্তা হারুন-উর-রশীদ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে অনেক অবদান রাখতে পারবেন।

টাকা ৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন আরও দুজন। তারা হলেন প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লার ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঢাকা-৫ আসনে এই তিনজনের বাইরেও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। পরবর্তীকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ড সভায় চূড়ান্ত হবে কাকে দেওয়া হবে নৌকা প্রতীক।

উপনির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী হারুন-উর-রশীদ সিআইপি জানান, সেখানকার স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে জনগণের সঙ্গে তার সম্পর্ক হৃদয়ের। অসহায়, নির্যাতিত ও দুঃখী মানুষের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দেওয়ার প্রত্যয়ে তাই লড়তে চান উপনির্বাচনে। তিনি বলেন, দলের দুঃসময়েও কখনো নিজেকে পেছনে রাখেননি, সক্রিয় ছিলেন। তাই এবার তিনি আশা করছেন, কেন্দ্রের সবুজ সংকেত পেলে, ঢাকা-৫ আসনে তিনিই ওড়াবেন বিজয়ের পতাকা।

এলাকায় স্থানীয় লোকজন এবার ঢাকা-৫ আসন থেকে চাইছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের এই শীর্ষ নেতাকে। তারা বলেন, ১৯৭৪ সালে রাজধানীর যাত্রাবাড়ীতে স্থায়ী আবাস গড়া হারুন-উর-রশীদ কখনো তাদের ভুলে যাননি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!