নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮৪ জন

রুমায় কেএনফের হুমকিতে যানবাহন চলাচল বন্ধ স্থবির হয়ে পড়েছে রুমা,আহত-২

Copy Link

রুমা (বান্দরবান)প্রতিনিধিঃবান্দরবান রুমায় সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর হুমকিতে জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

রবিবার(১৮ ফেব্রুয়ারী) সকাল থেকে কোন ধরণের যানবাহন চলাচল করেনি এবং বন্ধ রয়েছে বগালেক, কেওক্রাডং সহ সকল পর্যটন কেন্দ্র। তবে রুমা বাজার এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট খোলা দেখা গেলেও ক্রেতা কিংবা জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সার্বিকভাবে স্থবির হয়ে পড়েছে উপজেলাবাসীর সাধারন কর্মকান্ড৷

সকাল থেকে কেনএনএফ কর্তৃক দুই জনকে নির্যাতনের  খবর পাওয়া গেছে। তাদের একজন রুমা বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারের লাইনম্যান লুপ্রু মার্মা এবং অপরজন উপজেলার কেওম্বওয়া পাড়ার বাসিন্দা নুথোয়াইমং মার্মা। সর্বশেষ পাওয়া খবরে জানা যায় লাইনম্যান লুপ্রু মার্মাকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরীভাবে বান্দরবান জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।  তবে আতঙ্ক এবং নিরাপত্তাজনিত কারনে রুমার পথঘাট প্রায় জনশূন্য। ব্যবসা বানিজ্য, পরিবহন ব্যবস্থা এবং পযর্টন বন্ধ থাকায় অর্থনৈতিক ভাবে তীব্র ক্ষতিগস্ত হওয়ার আশঙ্কা  রুমাবাসী।তাছাড়া শত শত সাধারণ যাত্রী পাশাপাশি পর্যটকরাও বাসের জন্য দাঁড়িয়ে আছে স্টেশনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে আজ সকালে পাহাড়ে নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য কর্তৃক রুমা লাইনম্যান লুপ্রু (৫৩) মারমাকে মারধরে অভিযোগ ওঠেছে। এরপর তারা (কেএনএফ) হুমকি দেয়, ওই রুটে সব ধরনে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বলে। তারপর থেকে বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখে মোটরযান পরিবহন মালিক সমিতি।

এ ব্যাপারে রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা জানান, তার ছোটভাই  লুপ্রু (৫৩) মারমা নামে দীর্ঘদিন ধরে রুমা বাস স্টেশনের লাইনম্যান হিসেবে কর্মরত আছেন। আজ সকালে বাড়ি থেকে বাস স্টেশনে যাওয়ার সময় পলিকা পাড়া শ্বশান এলাকায় কুকিচিন ন্যাশনাল আর্মী (কেএনএন) সদস্যরা তার ভাই লুপ্রুকে ধরে নিয়ে হামলা করে আহত করেছে। প্রায় আধা ঘন্টার মারধর করে ছেড়ে দেয়া হয়। লুপ্রুকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রুমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ২নং রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) বলেন, রুমায় এখন রাস্তায় রাস্তায় কুকিচিন আর্মির সদস্যরা টহল দিচ্ছে। মানুষজনকে হুমকী ও মারধর করছে। গাড়ি না চালানোর জন্য হুমকী দিচ্ছে। এ কারনে রুমা থেকে বান্দরবান কোন বাস ও যানবাহন ছাড়েনি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান জানান,  রুমা থেকে বান্দরবান সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে শুনেছি। এরপর থেকে আইনশৃংখলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!