নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০১৩ জন

রুমায় উচ্ছেদের বিরুদ্ধে পাড়াবাসীর মানববন্ধন

Copy Link

রুমা (বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবানোর রুমায় পাড়াবাসীকে  উচ্ছেদের অপচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন ও উপজেলা প্রশানের কাছে আবেদন জানিয়েছে ভুক্তভোগী পাড়াবাসী। বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিরীহ পলি পাড়াবাসীর পক্ষ থেকে এ আবেদনটি জানানো হয়। পাড়াবাসীর আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

পাড়াবাসীরা জানায়, ৩৫৬নং পলি মৌজার অন্তর্গত পলি পাড়ায় বর্তমানে প্রায় ৩০ পরিবারের বসবাস। একই পাড়ায পরিবার নিয়ে থাকেন ৩৫৮নং রুমা মৌজার হেডম্যান বাথোয়াইঅং মারমা। এই বাথোয়াইঅং মার্মা হেডম্যান এবং তার আত্মীয় স্বজনরা পলিপাড়ার নিরীহ সাধারণ লোকজনকে উচ্ছেদের ষড়যন্ত্র করে চলেছেন। পাড়াবাসীকে নিজেদের ঘরবাড়ি তৈরি ও মেরামত করার কাজে বাধা দিয়ে পাড়া ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়। এতে বংশ পরম্পরায় যুগযুগ ধরে বসবাস করা এই পলিপাড়া থেকে উচ্ছেদের আশঙ্কা করছেন পলিপাড়াবাসী। এ অবস্থায় নিরূপায় হয়ে ভূমি দস্যু বাথোয়াইঅং মার্মা কর্তৃক উচ্ছেদ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন ও মানববন্ধন করেন তারা।
প্রতিপক্ষগণের নিকট থেকে গ্রামবাসীকে বাঁচানোর আবেদনে বলা হয়, ১নং  প্রতিপক্ষ বাথোয়াইঅং মার্মার ভ্রাতুস্পুত্র জেতীপ্রু মার্মা (এ্যাডমিন ক্যাডার)এর প্রত্যক্ষ ইন্ধনে ও প্রভাবে প্রতিপক্ষগণ পাড়াবাসীকে পাড়া হতে উচ্ছেদ করতে বিভিন্ন ধরণের মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।
এ গ্রামকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে জীবন জীবিকা, বাসস্থান ও সন্তানের শিক্ষা গ্রহণের উপায় – অবলম্বন। এ পরিস্থিতিতে পলি পাড়াবাসী নিতান্ত নিরুপায় এবং গ্রাম ছাড়া হবার ভয়ে ভীত- সন্ত্রস্ত বলে উল্লেখ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন পত্রে উল্লেখ করেন ভূমিদস্যগণ  পলিপাড়া গ্রামের জমিকে নিজেদের দাবী করে গ্রাম উচ্ছেদ ও বেদখলের অপচেষ্টা চালাচ্ছে।

এদিকে পলি পাড়াবাসিন্দা ১২জনের বিরুদ্ধে অবৈধ বসতিস্থাপনকারী হিসেবে এক আইনজীবীর মধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ধনঞ্জয় চাকমা।এব্যাপারে জানতে চাইলে লিগ্যাল নোটিশ দেয়ার কথা স্বীকার করে ধনঞ্জয় চাকমা বলেন, বিষয়টি  বড়ভাই ( ভায়রা) বাথোয়াই হেডম্যানের সাথে কথা বললে বিস্তারিত জানা যাবে।

জানতে চাইলে ৩৫৮নং রুমা মৌজা হেডম্যান ও ভূমিদস্যু হিসেবে অভিযুক্ত বাথোয়াইঅং মারমা(৬৭) বলেন, তাঁর প্রয়াত পিতা উছাইজাই মারমার নামে পলি মৌজায় ২৯নং হোল্ডিংয়ে তৃতীয় শ্রেণির জমি আছে। এ হোল্ডিংয়ের মধ্যে- এই পলি পাড়ার অবস্থান। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমিটি বৈধভাবে নিজ নিজ দখলে নিতে অবৈধ দখলদারীদের এই লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। এক্ষেত্রে জোরপূর্বক উচ্ছেদের হুমকির কথা প্রশ্ন-ই আসেনা, বলেন- বাথোয়াইঅং মারমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল বলেন পাড়া উচ্ছেদ হতে রক্ষার বিষয়ে কোনো আবেদন পত্র পাননি তিনি। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন ইউএনও মাহবুবুল হক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!