নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০১৯, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬০৬ জন

আ’লীগের সদ্য ঘোষিত  কমিটিতে  থেকে ছিটকে পড়লেন যারা

Copy Link

সদ্য ঘোষিত আওয়ামী লীগের নতুন কমিটিতে মন্ত্রিসভার ৫ সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকলেও দলীয় পদ থেকে ছিটকে পড়েছেন ৭ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

শনিবার (২১ ডিসেম্বর) ঘোষিত আওয়ামী লীগের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে কয়েক মন্ত্রী বহাল থাকলেও, মন্ত্রিসভায় আছেন এমন বেশ কয়েকজন নেতা ‌এখন পর্যন্ত দলের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আসতে পারেননি।

দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ দল ও সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে। দলকে আরও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরেই সংগঠন হিসেবে আওয়ামী লীগকে সরকার থেকে আলাদা করার আলোচনা চলছিল। এরই অংশ হিসেবে মন্ত্রিসভায় থাকা বেশ কয়েক নেতা দলীয় পদ থেকে ছিটকে পড়েছেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এবারের জাতীয় সম্মেলনে অনেক নেতাই বাদ পড়তে যাচ্ছেন, সম্মেলনের আগে থেকেই এমন আলোচনা ছিল নেতা-কর্মীদের মুখে মুখে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মন্ত্রিসভায় আছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে আছেন- পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুনরায় সভাপতিমণ্ডলীর সদস্য পদে নির্বাচিত কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ও প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত তথ্যমন্ত্রী ড. ‍হাছান মাহমুদ।

নতুন এ কমিটিতে অর্থ সম্পাদকের পদ হারিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাংগঠনিক সম্পাদকের পদ হারিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,  পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আইন বিষয়ক সম্পাদকের পদ হারিয়েছেন- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম,  মহিলা বিষয়ক সম্পাদকের পদ হারিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা ও কার্যনির্বাহী সংসদের সদস্যপদ হারিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

তবে আওয়ামী লীগের ৮ বিভাগের জন্য আটজন সাংগঠনিক সম্পাদক দায়িত্বপ্রাপ্ত থাকেন। নতুন কমিটিতে ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। আরও তিনটি সাংগঠনিক সম্পাদকের পদ খালি রয়েছে। এছাড়া কার্যনির্বাহী সংসদ সদস্যদের নামও ঘোষণা করা হয়নি। দ্রুতই এ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!