নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০১৯, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭ জন

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে নতুন কমিটিতে নেতৃত্বে যারা

Copy Link

২১তম কাউন্সিলে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন দলের সভাপতি শেখ হাসিনা।

২১তম কাউন্সিলে শেখ হাসিনা আবার আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া, কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে এবং সভাপতিমণ্ডলী ও উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। পদোন্নতিও হয়েছে অনেকের।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন অন্যবারের মতো দীর্ঘ হয়নি। অধিবেশনের প্রথমভাগেই সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, বাজেট পাশ, দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন হয়ে যায়।

মধ্যাহ্ন বিরতির আগেই কমিটি বিলুপ্ত করে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। বাইরে উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় উৎফুল্ল হয়ে ওঠেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন মাহবুব উল আলম হানিফ এবং ডাক্তার দীপুমণি। আর সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে এই পদে এসেছেন বাহাউদ্দিন নাসিম। আর প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে এসেছেন ড. হাছান মাহমুদ।

৮জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। আগের কমিটির আহমদ হোসেন, বি এম মোজাম্মেল এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন রয়ে গেছেন। আর সদস্য থেকে পদোন্নতি পেয়ে যুক্ত হয়েছেন এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

সভাপতিমণ্ডলীর ১৯ সদস্যের মধ্যে আগের কমিটির ১৪ জনই বহাল থাকছেন বলে জানা গেছে। ৩টি শূন্যপদে জায়গা পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও শাজাহান খান।

২১টি সম্পাদকীয় পদের মধ্যে বেশ কয়েকটি ঘোষণা করা হয়েছে। প্রচার সম্পাদক হয়েছেন আব্দুস সোবহান গোলাপ। তিনি আগের কমিটির দপ্তর সম্পাদক। আর উপ দপ্তর থেকে দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিপ্লব বড়ুয়া।

সদস্য থেকে আইন বিষয়ক সম্পাদক হয়েছেন জীবুল্লাহ হিরু। আগের কমিটির পদেই রয়েছেন কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

উপদেষ্টা পরিষদ থেকে শুধু বাদ পড়েছেন ড. মহিউদ্দিন খান আলমগীর ও রাজীউদ্দিন আহমেদ রাজু।

এর আগে, নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এছাড়া দলের গঠনতন্ত্রে বেশকিছু পরিবর্তনসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেয়া হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!