Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে ট্রাইব্যুনাল মামলায় এক আসামীর ১৫ বছরের সশ্রম কারাদন্ড

আকাশ মারমা মংসিংঃ
আপডেট : November 3, 2021
Link Copied!

বান্দরবানে ট্রাইব্যুনাল মামলায় এক আসামীকে ১৫বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত।

মামলায় সাজাপ্রাপ্ত আসামী হলো, সাচিংমং মারমা, সে চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানার কমলাছড়ি ফরেস্ট এলাকার অংক্যহ্লা মারমা ছেলে।

৩ নভেম্বর বুধবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো:আবু হানিফ এর আদালত এই রায় প্রদান করেন। রায়ে দন্ডপ্রাপ্ত আসামির হাজতবাসকালে তার উপর আরোপিত দন্ড হতে বিয়োজন হবে বলে ও নির্দেশনা দেয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাশ আর আসামি পক্ষের এডভোকেট ছিলেন মো.ইকবাল করিম।

মামলার সুত্রে জানা যায়,২০১১সালের ৩ জুলাই বান্দরবানে সেনাবাহিনী ,পুলিশ ও আনসারের একটি দল বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়া আর্মি ক্যাম্পের পশ্চিমে চাকমা পাড়ায় পিছনে নিয়মিত টহল দেয়ার সময় টহল দলকে দেখে পালানোর সময় আসামী সাচি মং মার্মাকে আটক করা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক পলিথিন ও চাদর মোড়ানো মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি পুরাতন সচল রাইফেল,রাইফেলের তাজা গুলি,২টি ফুল হাতা সেনাবাহিনীর অনুরুপ কম্বাট শার্ট,১টি ফুল হাতা সেনাবাহিনীর অনুরুপ কম্বাট প্যান্ট, জলপাই ও গাঢ় নীল রংয়ের গুলি ও ম্যাগাজিন রাখার বান্ডুলারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সামগ্রী ও আসামীর বিরুদ্ধে বান্দরবান থানায় বিশেষ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়।