নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২১, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০৩ জন

লামায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই জন আটক

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবান লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নের বড় ছনখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম।

বুধবার(২৮ এপ্রিল) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত,ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করে ইয়াংছা সেনা ক্যাম্পের সেনা টিম ও পুলিশ পুলিশ সদস্যরা।

যৌথ অভিযানে আটক ইয়াবা ব্যবসায়ীরা হলো, ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারমার ঝিরি এলাকার জহির সওদাগরের ছেলে মো সাকিব বাপ্পী (২২) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সেলিম (৩২)। সেলিম পেশায় একজন সিএনজি চালক।

স্থানীয়’রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াংছা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ছদ্মবেশে সেনা ও পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় বড় ছনখোলা এলাকা থেকে ইয়াবা সহ দুজন কে আটক করে। পরে ইয়াংছা সেনা ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ, সম্প্রতিকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার, হায়দারনাশী ও বড় ছনখোলা এলাকা মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। শত শত যুবক অতি অল্পতে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ইয়াবা ও মদ সহ নানা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলে যেন মাদকের হাট বসে এই এলাকায়।

স্থানীয় লোকজন জানান, গত কয়েক মাস আগে যারা টাকার জন্য ভাত খেতে ও ভালো কাপড় পড়তে পারতো না, আজ তারা দামী মোটর সাইকেলে দাঁপিয়ে বেড়ায়। তাদের হঠাৎ করে অর্থনৈতিক পরিবর্তনের মুল উৎস হলো মাদক। চিহ্নিত এইসব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!