নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৩ জন

লামায় গজালিয়ায় পিকআপের দুর্ঘটনা নিহত ১, আহত ৩

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ডিসি রোড সংলগ্ন নাপিতার ঝিরি এলাকায় পিকআপ উল্টে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের লামা হাসপাতালে আনা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ মানিক (৩৫) লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাপমারা ঝিরি এলাকার মোঃ শাহ আলমের ছেলে ও পিকআপের হেলপার ছিল। আহতরা হলেন, গজালিয়া ইউনিয়নের গাইন্ধা পাড়ার অংশৈহ্লা মার্মার ছেলে অংচিংশে মার্মা (৩০), একই পাড়ার চিংহ্লা প্রু মার্মার ছেলে সুইহ্লাচিং মার্মা (৩৮) ও ধুংচাই মার্মার ছেলে থুইচাংপ্রু মার্মা (৩৫)। আহতরা সকলে পিকআপের শ্রমিক।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ বলেন, মোঃ মানিক হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাইন্ধা পাড়ার বাসিন্দা জয় মার্মা বলেন, খালি পিকআপটি মাল আনার জন্য লামা থেকে গজালিয়া যাচ্ছিল। যাত্রাপথে গজালিয়া বাজারে একটু আগে নাপিতার ঝিরি এলাকায় পাহাড় নামার সময় গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তার উপরে দুই তিন বার উল্টে গেলে গাড়ির ড্রাইভার সহ সকলে আহত হয়।

জানা যায়, গাড়ির ড্রাইভার মোঃ এনাম দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। তার মাথায়ও আঘাত পেয়েছে বলে অন্যান্য আহতরা জানায়। গাড়ি লাইসেন্স নাম্বার ঢাকা ল-২৩৩।

আহত ও নিহতরা ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লামা হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেয়া হয়েছে। নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার কথা শুনে লামা হাসপাতালে দেখতে জান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!