নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২০, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০২ জন

বান্দরবান মিলন কোম্পানির ইটভাটায় শ্রমিকদের শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

Copy Link

বান্দরবান  সদরে মিলন কোম্পানির ইটভাটার শ্রমিকদের মধ্যযুগীয় কায়দায় মারধোর করে পায়ে শিকল দিয়ে বেঁধে কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে খানসামা পাড়াএলাকার এসবিএম ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার শ্রমিক’রা ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে।

জানা গেছে, খানসামা পাড়া এলাকায় মিলন কোম্পানীর এসবিএম ব্রিকফিল্ডে গত একমাস ধরে ইট টানার কাজ করছিল ১০/১২ জন শ্রমিক। কয়েকদিন আগে তাদের দিয়ে অতিরিক্ত কাজ করায় ইটভাটার মালিক ও মাঝি। এর জন্য তাদের অতিরিক্ত টাকা দেয়ারও কথা ছিল। গত সোমবার (২৮ ডিসেম্বর) শ্রমিকরা তাদের অতিরিক্ত টাকা চাইলে মাঝি শ্রমিকদের মালিকের অফিসে ডেকে নিয়ে তাদের টাকা না দিয়ে উল্টো মারধর করে এবং পরে ইটভাটায় নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে।

পরে ওই শ্রমিকরা ৯৯৯ এ কল দিলে বান্দরবান সদর থানার পুলিশ গিয়ে ৪ শ্রমিককে উদ্ধার করে। তবে এসময় ব্রিকফিল্ডের মাঝি পালিয়ে যায়।
উদ্ধারকৃত শ্রমিকরা হলো- খলিল (২৮), আবুল কালাম (৩২), রিয়াজ (৩০), রুবেল (২৫)। এরা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা।

ঘটনার বিষয়ে এসবিএম ব্রিকফিল্ড এর মালিক মিলন কোম্পানী বলেন, শ্রমিকরা টাকা নিয়ে ঠিকমত কাজ করছিল না। বিভিন্ন বাহানা দিয়ে কাজে ফাঁকি দিচ্ছিল। তাই মাঝি তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে এটা করেছে। তবে এটা ঠিক হয়নি।

এ বিষয়ে বান্দরবান সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ৯৯৯ কল পেয়ে ইটের ভাটা থেকে শিকল বাঁধা চার শ্রমিককে উদ্ধার করেছি। জড়িত থাকার অপরাধে কয়েক জনকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!