নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

জলবায়ু পরিবর্তন ও নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেওয়ার আহ্বান

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ জলবায়ু সংকট মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “জেনারেশন গ্রিন: ভয়েসেস ফর ক্লাইমেট রেজিলিয়েন্স” শীর্ষক অনুষ্ঠানে এ আহবান জানান বক্তারা।

রবিবার (৮ফেব্রুয়ারী) সকালে বান্দরবান বিশ্বিবদ্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় এ অনুষ্টান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব—বিশেষ করে তরুণী শিক্ষার্থীরা—শিক্ষক, সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে অংশ নেন। আলোচনায় জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা এবং তরুণদের নেতৃত্বের পারস্পরিক সম্পর্ক গুরুত্বের সঙ্গে উঠে আসে। তারা তরুণদের নেতৃত্বে জলবায়ু উদ্যোগ এবং লিঙ্গ-সংবেদনশীল জলবায়ু সহনশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের ও শিশুদের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে—বিশেষ করে পাহাড়ি, উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকায়। এ প্রেক্ষাপটে তরুণদের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত করার ওপর জোর দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে ছিল জলবায়ু ও জেন্ডার ল্যাব, কুইজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং তরুণদের সঙ্গে উন্মুক্ত সংলাপ। তরুণরা একটি ঘোষণাপত্র ও স্মারকলিপি উপস্থাপন করে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে লিঙ্গ-সংবেদনশীল জলবায়ু কর্মসূচি অন্তর্ভুক্ত করার আহ্বান জানায়।

তরুণদের প্রধান দাবিগুলো হলো: পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও জেন্ডার সমতা অন্তর্ভুক্তি সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার পার্বত্য অঞ্চলে নারীর অধিকার সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নারীর নিরাপত্তায় পর্যটন আইন কার্যকর করা, নারীদের সম্পত্তিতে সমান অধিকার, পার্বত্য শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।

অনুষ্ঠান শুরুর আগে ক্যাম্পাসে “ভাংরি-মামা” ক্যাম্পেইনের মাধ্যমে প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

বারিশাল, রংপুর, ময়মনসিংহ ও বান্দরবান—এই চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ হাজার তরুণ-তরুণীকে সম্পৃক্ত করে তরুণদের নেতৃত্বে জলবায়ু আন্দোলন জোরদার করার লক্ষ্যে উদ্যােগ নেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মহিবুল্লাহ সিদ্দীকি, রেজিস্ট্রার মো. খোরসেদ আলী, প্রক্টর মো. ওয়াহিদুর রহমান,মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার- সোমা দত্ত,এবং সমাজসেবা অফিসার সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

আরো পড়ুন→ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সম-নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!