Khaled Mahabub Khan Arafat
২০ জানুয়ারি ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩৭ জন

বান্দরবানে শিশু সাংবাদিকতার দুইদিনব্যাপী কর্মশালা শুরু

Copy Link

শিশুদের সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে বান্দরবানে শুরু হয়েছে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা। স্থানিকদের জন্য আয়োজিত এই কর্মশালায় শিশুদের সাংবাদিকতার প্রাথমিক ধারণা, লেখনীশক্তি ও মিডিয়া উপস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগ শিশুদের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিশু-কিশোরদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিচ্ছেন হ্যালো ডট বিডিনিউজ এন্ড ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত :-শিশু-কিশোরদের জন্য শিশু সাংবাদিকতার ওপর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

আজ ২০ ই জানুয়ারি মঙ্গলবার সকালে—- বান্দরবান প্রেসক্লাব সেমিনার রুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোররা সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ ও ফিচার লেখা, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরি, শিশু অধিকার এবং নিরাপদ সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ পাবে।

উক্ত কর্মসূচি উদ্বোধন করেন – প্রধান শিক্ষক মো: মমতাজ উদ্দিন বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ, ফিচার সম্পাদক ঢাকা প্রতিনিধি ও ই‌টি‌ভি বিভাগীয় প্রতি‌নি‌ধি হাসান বিপুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বান্দরবান প্রেসক্বাব এর সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – প্রেসক্বাব সাবেক সফল মিনারুল হক, অসীম রায় (অশ্বিনী) সুমন সূত্রধর উপস্হাপনায়- উসিথোয়াই জেলা প্রতিনিধি বিডিনিউজ বিজনেস স্টাডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের – ২১ শে জানুয়ারি আগামী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – বান্দরবান পুলিশ সুপার আব্দুর রহমান মহোদয়।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০১৩ সাল থেকে বিডিনিউজ২৪.কম ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে, যেখানে ১০-১৭ বছর বয়সী শিশু-কিশোররা নিজেরা সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে।

এই ধরনের কর্মশালা দেশের বিভিন্ন জেলায় নিয়মিত আয়োজিত হয়ে আসছে, যা শিশুদের সৃজনশীলতা ও অধিকার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা ভবিষ্যতে আরও দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!