নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৮ জন

নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় এএলআরডি’র গভীর উদ্বেগ

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের নিন্দা, দোষীদের দ্রুত বিচারের দাবি ৩২ নাগরিকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ৩২ জন নাগরিক। এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (ALRD)–এর দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তি ও উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিগত কয়েক সপ্তাহে একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ডসহ ধারাবাহিক সহিংস ঘটনা ঘটছে। বিশেষ করে সংখ্যালঘু নাগরিকদের হত্যা, তাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো দেশকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত অপচেষ্টা বলে জনমনে ধারণা সৃষ্টি করেছে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস, যশোরে রানা প্রতাপ বৈরাগী, নরসিংদীর শরৎ চক্রবর্তী মণিসহ একাধিক সংখ্যালঘু নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানানো হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে ধর্মীয় সম্প্রীতি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সাধারণ জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ বিরল হলেও একটি ক্ষুদ্র উগ্রবাদী ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব নাশকতা চালাচ্ছে। আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এসব সহিংস ঘটনা সংঘটিত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। দেশি-বিদেশি উস্কানিদাতা ও পৃষ্ঠপোষক গোষ্ঠী এসব কর্মকাণ্ডে মদদ দিচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের বারবার ব্যর্থতা উদ্বেগজনক। ঘটনার পেছনে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার পাশাপাশি তদন্তের অগ্রগতি জনগণের সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।

এই প্রেক্ষাপটে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সংখ্যালঘু হত্যা, হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা;

সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ; হিন্দুসহ সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা ও কঠোর নজরদারি জোরদার;

এবং সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এসব সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক ও গবেষকসহ মোট ৩২ জন নাগরিক।

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (ALRD)–এর নির্বাহী পরিচালক শামসুল হুদা স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে তিনটি বন্দুক উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!