babul khan
১ নভেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০০৭ জন

বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত

থানচি প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তন হল রুমে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন সমবায় সমিতির অংশগ্রহণে দিবসটি উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমবায় কর্মকর্তা মংহাইচিং মারমার সভাপতিত্বে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা সাব ইন্সপেক্টর মোঃ আবু সায়েম, রেমাক্রি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানচি মোটর মালিক সমিতির সভাপতি মালিরাম ত্রিপুরা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ও থানচি বাজার সমবায় সমিতির সভাপতি খালেদা বেগম সহ বিভিন্ন সমবায় সমিতির সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন হলো উন্নয়নের মূল চালিকা শক্তি। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আরও বলেন, প্রত্যেক নাগরিক যদি সমবায়ের চেতনায় উদ্বুদ্ধ হয়, তাহলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি রাবার বাগানে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত লাশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!