নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২৮ জন

নাইক্ষ্যংছড়িতে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ছাত্রশিবিরের দোয়া ও আলোচনা সভা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২টায়, নাইক্ষ্যংছড়ি কলেজ হলরুমে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ, এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ নুর ছাদেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মূসা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর। এ সময় উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক ছলিম উল্লাহ, অর্থ সম্পাদক আবুল মনসুর, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, এছাড়াও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মূসা বলেন“ ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। পল্টনের মাটিতে সংঘটিত সেই ট্র্যাজেডি স্বাধীন দেশে রাজনৈতিক নিষ্ঠুরতা ও রাষ্ট্রীয় বর্বরতার এক ভয়াবহ দৃষ্টান্ত হয়ে আছে।শহীদদের রক্ত বৃথা যেতে পারে না; তাদের ত্যাগ আমাদেরকে দায়িত্ববান, আদর্শবান এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে অনুপ্রাণিত করে।”

প্রধান আলোচক নুরুল ইসলাম নূর বলেন “সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির ও উত্তপ্ত। ইসলামি আন্দোলনের ন্যায্য দাবিতে যখন লাখো মানুষ শান্তিপূর্ণভাবে পল্টনে সমবেত হয়,তখন তাদের ওপর নেমে আসে গুলি ও নির্যাতনের বন্যা। অসংখ্য তরুণ শহীদ হন,আহত হন শত শত কর্মী।

তাদের অপরাধ ছিল— ইসলাম, ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া।তিনি আরও বলেন,বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শুধু ডিগ্রীধারী নয়,আদর্শবান মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। ইসলামী মূল্যবোধে পরিচালিত শিক্ষার্থীই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

যারা অধ্যয়ন, চরিত্র ও ক্যারিয়ারের প্রতিটি ক্ষেত্রে ইসলামি নীতিকে ধারণ করবে, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দিতে সক্ষম হবে।বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবর শুধু শোকের নয়, অনুপ্রেরণারও দিন।এই দিনটি আমাদের শেখায়— সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে হলে ত্যাগ ও ধৈর্য অপরিহার্য।

শহীদদের রক্ত ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে করেছে আরও দৃঢ়,শক্তিশালী ও অবিচল। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরো পড়ুন→পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের আলোচনা সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!