নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২ জন

নাইক্ষ্যংছড়িতে মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Copy Link

নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিডিয়া কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা রেস্টহাউস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

প্রোগ্রামের সঞ্চালনা করেন জিয়াউল হক আনছারী এবং সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব এস.এম. আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল এবং জেলা মিডিয়া সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমীর মো. আবু নাছের, নায়েবে আমীর ইলিয়াছ সওদাগর, সহকারী সেক্রেটারি মো. হামিদুল হক, শ্রমিক কল্যাণ সভাপতি বাবুল হোসেন, জেলা সহ-সভাপতি রুফিক আহমদ, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল গফুর,বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মো. ছলিম উল্লাাহ,বান্দরবান জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আবছার,উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উলামা বিভাগের সভাপতি মাওলানা সৈয়দ কাশেম, পরিচালক হাফেজ মোতাহেরুল হক, এবং মিডিয়া অর্থ সম্পাদক হেলাল উদ্দিন মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এস. এম. আব্দুস সালাম আজাদ বলেন,সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি একটি আমানত ও দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে দাঁড়ানোই একজন সাংবাদিকের প্রকৃত মর্যাদা। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে সংবাদকর্মীরা সমাজে আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে পারেন।

বিশেষ অতিথি মাওলানা আব্দুল আউয়াল বলেন,সংবাদ প্রকাশের আগে এর সত্যতা যাচাই করা সাংবাদিকতার মূল নীতি। যাচাই ছাড়া সংবাদ প্রচার বিভ্রান্তি সৃষ্টি করে, যা ইসলামী নৈতিকতার পরিপন্থী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত করতে পারে।

জেলা মিডিয়া সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলম সমাজে আলোর পথ দেখায়। ইসলামী চেতনা ও নৈতিক মূল্যবোধের আলোকে সাংবাদিকতা চর্চা করলেই সমাজে সত্য ও ন্যায়ের বিজয় প্রতিষ্ঠিত হবে।”

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, একজন পেশাদার সাংবাদিকের উচিত প্রশাসনসহ সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তবে নিজের স্বাধীনতা ও সততা কখনো বিসর্জন না দেওয়া। সাংবাদিকতার মর্যাদা রক্ষায় নৈতিকতা ও আদর্শের অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উপজেলা জামায়াতের মিডিয়া টিমের সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনটি সুশৃঙ্খলার সাথে সুন্দর ভাবে সমাপ্তি হয়।

আরো পড়ুন→বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!