Khaled Mahabub Khan Arafat
১২ অক্টোবর ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০৫ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুই পা হারালেন বিজিবি সদস্য

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ যখন জাতি গভীর নিদ্রায়, ঠিক তখনই সীমান্তে নিরলস পাহারা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। দেশের এই প্রহরীর জীবন আজ নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়ে।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবি এলাকাধীন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের পেয়ারা বুনিয়ায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণের শিকার হন ল্যান্স নায়েক মোঃ আক্তার হোসেন।

বিস্ফোরণের তীব্রতায় তার দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে।

জানা গেছে, আহত বিজিবি সদস্য আক্তার হোসেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) থেকে অস্থায়ীভাবে সংযুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার সময় তিনি সীমান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত টহলে ছিলেন।

স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি জিরো লাইনের এপারে মাইন পুঁতে রেখেছিল, যা হয়তো বিস্ফোরণের কারণ হতে পারে।

এ বিষয়ে রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,”বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত হয়েছেন। বর্তমানে তাকে রামু সিএমএইচ-এ ভর্তি করে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। পার্শ্ববর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতার কারণে এ অঞ্চলে পরিত্যক্ত মাইন থাকার ঝুঁকি সবসময় থেকেই যাচ্ছে।

এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো, সীমান্তের দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যরা কতটা ঝুঁকি ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন।

আরো পড়ুন→বান্দরবানে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে শিশু উন্নয়ন প্রকল্পের সচেতনতামূলক কর্মসূচি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই যুগ ধরে একই নেতৃত্বে রুমা প্রেসক্লাব, গণতান্ত্রিক চর্চা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন

১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১০

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

১১

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

১২

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১৪

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১৫

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৬

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৭

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৮

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৯

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

২০
error: Content is protected !!