babul khan
২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩৩ জন

নাইক্ষ্যংছড়িতে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস‍্যপ্রার্থী এডভোকেট আবুল কালামের সমর্থনে ব‍্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল থেকে সোনাইছড়ি ইউনিয়নের আওতাধীন জারুলিয়াছড়ি,ছনখোলা, বৈদ‍্যের ছড়া, নন্ন‍্যাকাটা, হেডম‍্যান পাড়া সহ আরো বেশ কয়েকটি গ্রামে এই গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। জারুলিয়াছড়িতে পথসভার মাধ‍্যমে গনসংযোগ শুরু করেন বান্দরবান ৩০০ নং আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস‍্যপ্রার্থী এডভোকেট আবুল কালাম ।

উক্ত গনসংযোগের অংশ হিসেবে তিনি ইউনিয়নের বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পথসভায় তিনি বলেন “জনগণের দুঃখ-দুর্দশা লাঘব, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামেই আমাদের রাজনীতি। আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চায়। যেখানে মানুষেন অধিকার নিশ্চিত করা হবে। সকল জাতি, ধর্ম বর্ণের মানুষ এক্ষেত্রে মিলেমিশে একটি সুন্দর সমাজ গঠন করা হবে। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সামনে এগিয়ে যাব।” আমার চোখে সবাই সমান।

বিশেষ অতিথিরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী জনাব, আবুল কালামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী, তিনি জনগণের আমানত যথাযথ ভাবে পৌঁছে দিবেন। অতিথিরা বলেন জনগণের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, তাদের সমস্যায় পাশে দাঁড়ানো এবং ইতিবাচক রাজনীতির মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব।

সভায় বক্তারা আরো উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, বান্দরবান পার্বত্য জেলার ৩০০ নং আসনে আগামী নির্বাচনে জনগণ আল্লাহভীরু ও দেশপ্রেমিক প্রার্থী এ্যাড. আবুল কালামকে সমর্থন দেবে।

অনুষ্ঠানে উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও শিবিরের সাবেক বর্তমান ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো সভা জুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ।

উক্ত গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ওমর ফারুক, সেক্রেটারি আবু নাসের, নাইক্ষ‍্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রফিক বশরী, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ সভাপতি রফিক আহমদ, উপজেলা ওলামা মাশায়েখ ইনচার্জ হাফেজ মোতাহেরুল হক, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি ছুরুত আলম ও সেক্রেটারি আবু সুফিয়ান, সোনাইছ ড়ি ইউপির সাবেক মেম্বার নুরুল আলম, মোহাম্মদ শফি, মনজুর আলম, মিলন চাকমা, ক‍্যাজং মেম্বার, আবদুর রহিম মেম্বার। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক, ব‍্যবসায়ী ও মান‍্যগন‍্য বক্তিবর্গ গনসংযোগে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→বালাঘাটা সম্প্রীতির গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় পর্ব সম্পন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১০

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

১১

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

১২

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

১৩

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১৪

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১৫

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১৬

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৭

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৯

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

২০
error: Content is protected !!