নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৬ জন

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

Copy Link

পাহাড়ের অপার সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে এখানে বসবাস করে বহু জাতি-গোষ্ঠীর মানুষ। পার্বত্য জনপদে খেলাধুলা শুধু বিনোদনের উপকরণ নয়, বরং ভ্রাতৃত্ব,শান্তি ও সম্প্রীতির সেতুবন্ধন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা যেমন অপরিহার্য, তেমনি পার্বত্য অঞ্চলের মতো অনন্য পরিবেশে এটি সামাজিক ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার প্রতীক হয়ে দাঁড়ায়।

এই প্রেক্ষাপটে সোমবার ২০ আগস্ট বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫”-এর সদর উপজেলার ফাইনাল খেলা।

দ্বিতীয় স্থান অধিকারী বালাঘাটা একাদশের সাথে উপস্থিত অথিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান জোন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আব্দুল করিম,অতিরিক্ত পুলিশ সুপারও(প্রশাসন) বান্দরবান।

সভাপতিত্ব করেন মেজর এম এম ইয়া‌সিন আজিজ,সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি উপজেলা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি। যিনি শুধু একজন সেনা কর্মকর্তা নন,বরং বেসামরিক পরিমণ্ডলেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা সর্বত্র প্রশংসিত।

এছাড়াও উপস্থিত ছিলেন—আমিনুল ইসলাম বাচ্চু,সভাপতি,বান্দরবান প্রেস ক্লাব। আজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি বলেন, “খেলাধুলা জাতীয় জীবনে অনন্য ভূমিকা পালন করে। এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ জীবনযাপনে অনুপ্রাণিত করে। পাহাড়ের এই মনোরম প্রাকৃতিক পরিবেশে ফুটবল শুধু একটি খেলা নয়—এটি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং ঐক্যের প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো প্রত্যন্ত দুর্গম পাড়া-গাঁ থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা।

তিনি আরও বলেন,“জাতি,বর্ণ,ধর্ম নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করব—এটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। খেলাধুলার এই মিলনমেলা তরুণ প্রজন্মকে শুধু ক্রীড়াবিদ হিসেবেই নয়, দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে তুলতে সহায়ক হবে।

আয়োজক কমিটির সদস্যরা বলেন, সেনাবাহিনীর সহায়তা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের আশা, আগামীতে আরও বৃহত্তর পরিসরে প্রতিযোগিতা আয়োজন করা হবে যাতে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পায়।

চরইপাড়া একাদশ ও বালাঘাটা একাদশ এর মধ্যকার ফাইনাল খেলায় টান টান উত্তেজনায় নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় ট্রাইবেকার অনুষ্ঠিত হয় ট্রাইবেকারে ৩-১ গোলে চড়ুই পাড়া একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। দর্শকদের উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাসে ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক মিলনমেলায়,যা পাহাড়ি জনপদের খেলাধুলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

কুকিচিনের অত্যাচারে পালিয়ে যাওয়া পুনর্বাসিত বম পরিবারের পাশে সেনাবাহিনী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!