নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৪ জন

কুকিচিনের অত্যাচারে পালিয়ে যাওয়া পুনর্বাসিত বম পরিবারের পাশে সেনাবাহিনী

Copy Link

থানচি প্রতিনিধিঃ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা বান্দরবান দেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা। পাহাড়, নদী, অরণ্য আর নানান জাতিগোষ্ঠীর বসবাসে এই জনপদ সমৃদ্ধ। তবে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে মাঝে মাঝে স্থানীয় জনগণ নিরাপত্তাহীনতার মুখে পড়ে বাস্তুচ্যুত হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তায় ভূমিকা রাখছে।

কেএনএফ-এর অত্যাচারে পালিয়ে যাওয়া পুনর্বাসিত বম পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সুংসুং পাড়ার কারবারি জানান, ২০২৩ সালের মাঝামাঝি থেকে কেএনএফ সদস্যদের অত্যাচার ও নিপীড়নের কারণে অনেকে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হন। বান্দরবান রিজিয়ন, ১৬ ইস্ট বেঙ্গল সহায়তায় চলতি বছরের ২৬ জুন ৫টি পরিবার পুনরায় গ্রামে ফিরে এসে বসতি স্থাপন শুরু করে। এখন ধীরে ধীরে আরও পরিবার ফিরে আসছে। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর সহযোগিতায় গ্রামটি আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে।

বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটানো কষ্টসাধ্য হওয়ায় পুনর্বাসিত পাঁচ পরিবার জন্য আজ সোমবার সুংসুংপাড়া সেনা ক্যাম্পে মানবিক সহায়তার জন্য আবেদন করে। সুংসুং পাড়া ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে প্রত্যেক পরিবারের জন্য ক্যাম্পের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, তেল, ডাল, আটা, চিনি ও চা পাতা প্রদান করা হয়।

সাবজোন কমান্ডার জানান, পাড়া পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা সর্বদা চালু থাকবে এছাড়াও আপনাদের যেকোনো ধরনের সহায়তায় নিকটস্থ সেনা ক্যাম্পে জানাবেন, সে ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বদা আপনাদের সহায়তার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!