Khaled Mahabub Khan Arafat
৬ আগস্ট ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৯৯ জন

ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বান্দরবানে বিএনপি’র বিজয় মিছিল

Copy Link

বিগত ২০২৪ সালের জুলাই আগষ্ট ঘিরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ক্ষমতার লোভে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রজনতার উপর নির্মম হত্যাকাণ্ড চালায় সরকারি বাহিনী ও আওয়ামীলীগ যুবলীগের সন্ত্রাসীরা। ৫ আগষ্ট ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যায় স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা। পতন হয় ফ্যাসিস্ট সরকার আওয়ামীলীগের। সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ১ বর্ষপূর্তিতে বান্দরবানে জেলা বিএনপি’র আয়জনে বিজয় মিছিল ও সমাবেশ করা হয়।

বুধবার (৬ আগষ্ট) বিকেলে বান্দরবান জেলা বিএনপি’র আহ্ববায়ক সাচিং প্রু জেরী’র নেতৃত্বে জেলা সদরের ঐতিহাসিক রাজার মাঠ হতে বিজয় মিছিল শুরু হয়ে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে এসে গণসমাবেশে পরিণত হয়।

বিজয় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, সদস্য সচিব জাবেদ রেজা।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি,যুগ্ম আহবায়ক, লুসাই মং,জাহাঙ্গীর আলম, বাবু রিটল কান্তি বিশ্বাস, জসীম উদ্দিন তুষার, মুজিবর রশিদ, জেলা মহিলাদলের আহ্ববায়ক কাজী নিরুতাজ বেগম, সদস্য সচিব এডভোকেট মাধবী মারমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উম্মে কুলসুম লিনা। বান্দরবান জেলা যুবদল সভাপতি, জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মোহন, রেজাউল করিম সোহেল, ওমর ফারুক জিহাদ। সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হারুন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক, আশরাফুর রহমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

এসময় জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়, পরবর্তীতে সমাবেশে বক্তারা তরুণদের ভোট অধিকার ফিরিয়ে দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার-কে ক্ষমতায় এনে সুন্দর ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

আরো পড়ুন→জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!