Khaled Mahabub Khan Arafat
১০ মার্চ ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬৫ জন

মানসিক ভারসাম্যহীন আশিকুরকে পরিবারের কাছে হস্তান্তর

Copy Link

ডেস্ক নিউজঃ দুই বছর আগে হারানো সিলেটের মানসিক ভারসাম্যহীন সন্তান খুঁজে পেয়ে মা বললেন হজ্ব করার মতো খুশী হয়েছি।

সোমবার (১০মার্চ) সকালে বান্দরবান রাজার মাঠে দুবছর আগে হারানো সন্তান খুঁজে পেয়ে

সাংবাদিকদের একথা বলেন সিলেটের মরিয়ম বেগম।

তিনি বলেন তার তিন ছেলে এক মেয়ে তার মধ্যে আশিকুর মেজো। গতবছরের বন্যায় ভেসে গিয়ে তার ছেলে আশিকুর রহমান হয়তো মারা গেছেন বলে মনে করেছিলেন। কিন্তু দুইদিন আগে সামাজিক যোগাযোগের একজনের ভিডিওর মাধ্যমে জানতে পারেন তার ছেলে বান্দরবানে বেঁচে আছে। তখনই বান্দরবানের কন্টেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রা”র সাথে যোগাযোগ করে রবিবার বিকেলে পরিবারের চার সদস্য নিয়ে সিলেট থেকে এসে সোমবার সকালে বান্দরবানে পৌঁছে উম্মে হুমায়রা”র সাথে দেখা করে ছেলে আশিকুর রহমানকে বুঝে পেয়েছেন। হারানো সন্তান ফিরে পেয়ে মরিয়ম বেগম আবেগে আপ্লুত হয়ে বলেন একজন ইসলাম ধর্মাবলম্বী হজ্ব করে যেরকম আনন্দে খুশী হয়ে থাকেন তিনিও তার হারানো ছেলে ফিরে পেয়ে অনুরুপ সেই রকম খুশী হয়েছেন।

বান্দরবানের কন্টেট ক্রিয়েটর উম্মে হুমায়রা বলেন, মার্চ মাসের তিন তারিখে বালাঘাটা থেকে তিন নাম্বার (থানচি বাস স্টেশন) ব্যক্তিগতকাজে গিয়ে দেখতে পান ভারসাম্যহীন আশিকুর রহমান ড্রেন থেকে ময়লা খাবার কুড়িয়ে খেতে দেখে তার কাছে গিয়ে ময়লা খাবারটি কেড়ে নিয়ে ভালো শুকনা খাবার দেন এবং নাম ও ঠিকানা জেনে নিয়ে তিনদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করার পর আশিকুর রহমানের পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করে রবিবার বিকেলে সিলেট থেকে রওনা দিয়ে সোমবার সকালে বান্দরবানে পৌঁছলে আশিকুর রহমানকে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে তার মায়ের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। এসময় তিনি যুব সমাজের কাছে আহবান জানিয়ে বলেন এরকম মানসিক ভারসাম্যহীন মানুষ এর কোথাও দেখা পেলে সহানুভূতির সহিত দেখে সহযোগীতা করলে সেই ভারসাম্যহীন লোকের পরিবারের সদস্যরা হয়তো পরিবারের কাছে ফিরতে পারবে,তখন কেউ ফিরে পাবে তার সন্তানকে ও কেউ ফিরে পাবে তার বাবা-মাকে।

আরো পড়ুন→দেশব্যাপী নারী নিপিড়ন ও ধর্ষনের প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রদলের মানববন্ধন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!