নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৩৭ জন

বান্দরবানে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা রোধে গোলটেবিল বৈঠক

Copy Link

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ আমাদের একতা রুখতে পারে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা” এই প্রতিপাদ্য নিয়ে

২৫নভেম্বর -১০ডিসেম্বর ১৬দিন ব্যাপী” নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ”উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্টিত।

৮ডিসেম্বর(রবিবার) বিকালে বিএনকেএস হল রুমে এই গোল টেবিল বৈঠক অনুষ্টিত হয়।

মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে জেলার সরকারী,বেসরকারী, সুশীল সমাজের অংশীজন, সাংবাদিক, নারী, কিশোর -কিশোরীরা এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই গোলটেবিল বৈঠক শুভ সুচনা করা হয়।

আলোচনায় অংশ নিয়ে জেলা লিগ্যালএইড অফিসার(বান্দরবান জজকোর্টের সিনিয়র সহকারী জজ) হোসনে আরা বেগম বলেন কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। বান্দরবান জেলা জজ কোর্টে লিগ্যালএইড যে কোন ভুক্তভোগীকে সব ধরণের আইনি সহায়তা দিয়ে থাকেন। পরামর্শ, দেওয়া, আইনী সহায়তা, নারীদের সুরক্ষার জন্য সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়। পারিবারিক সুরক্ষার জন্য নারী-পুরুষকে এক সাথে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বিএনকেএস এর নির্বাহী পরিচালক ও নারী নেত্রী হ্লাসিং নু মারমা তার বক্তব্যে বলেন, বিএনকেএস বান্দরবান জেলার একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন, গ্রাম পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি সামাজিক সচেতনতার সৃষ্টি করাও একান্ত জরুরী। সেক্ষেত্রে নারীরা একাই করলে হবে না সম্মিলিতভাবে নারীদের পাশাপাশি পুরুষের ভূমিকাও বড় অবদান রাখতে হবে। গণসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। ব্যক্তির মনোভাব ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে ধীরে ধীরে সমাজ পরিবর্তন হবে। আইনের সুষ্ঠু প্রয়োগ ও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত করে ও দ্রুত বিচার এবং শাস্তি প্রদানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে বলে আমরা মনে করি । তিনি আরো বলেন বিএনকেএস বিশ্বাস করে ক্ষুদ্র প্রচেষ্টা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, কারবারীসহ সম্মিলিত উদ্যোগই নারী বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও নারী ও শিশুদের বিরুদ্ধে অন্যান্য সহিংসতা কমিয়ে আনতে ভূমিকা রাখবে এবং একটি সুন্দর সমাজ তথা সহিংসতা মুক্ত বান্দরবান ও দেশ গড়ে তুলতে পারবো।

গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যালএইড অফিসার(বান্দরবান জজকোর্টের সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম, বান্দরবান সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডাঃ তাফনীন ফারহানা আহমেদ, বান্দরবান সদর থানার উপপরিদর্শক( এসআই) নাসির হোসেন, বোমাং সার্কেলের নারী হেডম্যান সানু চিং হেডম্যান, একেএস এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী ড নাই প্রু (নেলী) মানবাধিকার কর্মী অং চ মং মারমা, এ্যাডভোকেট উম্যাসিং মারমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চথুই প্রু মারমা প্রমুখ।

আরো পড়ুন >>>বান্দরবান জেলাপরিষদের নব নিযুক্ত চেয়ারম্যানের সাথে থানচি প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!