নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩২ জন

চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যা ও মসজিদ ভাঙচুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যা ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবানের সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় বান্দরবান জেলা সদরের বিভিন্ন মসজিদের মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে, কেন্দ্রিয় মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন, আইনজীবী সাইফুলকে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারী ইসকন জঙ্গীদের নিষিদ্ধ করতে হবে। নয়ত বাংলাদেশের মুসলিম জনতা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক বলেন, মুসলমানরা উগ্রতা বিশ্বাস করেনা, কোনো মন্দির ভাঙচুর করেনা। দেশের ক্রান্তিলগ্নে রাত জেগে মন্দির রক্ষায় পাহাড়া দিয়েছে। কিন্তু জঙ্গী ইসকন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে দেশে নতুন করে ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আইন হাতে তুলে নেয়া যাবেনা। সরকারকে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের সভাপতি আসিফ ইকবাল বলেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্টদের উত্তরসূরি জঙ্গী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই ইসকন জঙ্গীরা যেন বান্দরবান জেলায় আর কোনো মিছিল করতে না পারে।

বক্তারা প্রশাসনের কাছে দাবি রেখে বলেন, আজকের পর থেকে ইসকন এর কোনো কর্মসূচি পালনের সুযোগ করে দেয়া যাবেনা, প্রশাসনের কাছে একটাই অনুরোধ সম্প্রীতির বান্দরবানে কোনো রকমের সম্প্রদায়িক ধাঙ্গা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

উল্লেখ্য: জাতীয় পতাকা অবমাননা মামলায় গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বিমানবন্দর এলাকা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে আদালত থেকে কারাগারে নেয়ার পথে আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস এর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এসময় কিছু উগ্র ইসকন সমর্থক চট্রগ্রাম আদালতে হামলা করে।হামলায় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

আরো পড়ুন >>>জামিন নামঞ্জুর করা হয়েছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!