নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৪, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০৯ জন

বান্দরবানে মাদক মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে মাদক মামলায় ম্যাংক্রাট মুরুং নামে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দীন এ আদেশ প্রদান করেন।

সাজা প্রাপ্ত ম্যাংক্রাট মুরুং(৪৮), আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভ মৌজা বড়বেতি পাড়া এলাকার মৃত রেংক্লেন মুরুং এর ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৮ টায় কুরুকপাতা

ইউপির ৬নম্বর ওয়ার্ডের ২৩ বীর মেনদং আর্মি ক্যাম্পে সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের চেক পোষ্টে ম্যাংক্রাট মুরুংকে

তল্লাশি করলে তার শরীরে ২০১৫ পিস নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবাসহ পাওয়া যায়। পরে পুলিশকে সোপর্দ করা হলে আলীকদম থানার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় দীর্ঘ যাচাই বাচাইয়ের পর আদালতে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আজ এই আদেশ প্রদান করেন।

আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী ইকবাল করিম সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!