নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৬ জন

কোটি টাকা ব্যয়ে নির্মিত রুমার নতুন বাস স্টেশন চালু হলেও রয়েছে বিভিন্ন সমস্যা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত রুমা বাস স্টেশন থেকে বাস সার্ভিস চালু হয়, সরেজমিনে গিয়ে দেখা গেছে, রুমার বেথেল পাড়া ঘাট সংলগ্নে নতুন বাস স্টেশনে  কয়েকটি বাস রয়েছে। কাউন্টারে টিকেট দিচ্ছেন লাইনম্যান জাকির হোসেন তার সাথে কথা বলে জানা যায় নতুন কাউন্টারে পানির সরবরাহের কোনো ব্যবস্থা নেই। নেই কোন চেয়ার টেবিল, পাবলিক টয়লেট থাকলেও পানির সমস্যার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় চালকসহ যাত্রীদের বিশেষ করে নারীদের বেশি সমস্যা দেখা দিচ্ছে।  বিষয়টি উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য খুব জরুরী বলে জানান তিনি।

চালক আমির হোসেন বলেন, নতুন স্টেশনে  পার্কিংয়ে যথেষ্ট স্পেস থাকায় গাড়ি রাখার কোন অসুবিধা নাই। ‌ তবে কাউন্টারের আশপাশে কোন খাবার দোকান না থাকায় চালক যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। দুপুরের খাবার খেতে প্রায় দিন দুই কিলোমিটার দূরে রুমা বাজারে গিয়ে খেয়ে আসতে হয়।

এদিকে রুমা বাজারে ব্যবসায়ী প্রণব কান্তি দাস ও কাঞ্চন কর্মকার বলেন বাস সার্ভিস নতুন স্টেশনে নিয়ে যাওয়ায় বাজারের পরিবেশ হু-হা আওয়াজ বন্ধ হয়ে যাবে।

 চা দোকানদার রতন দাস বলেন এখন থেকে বাজারের চিপা রাস্তায় বড় গাড়ির কারণে সাধারণ মানুষের চলাচলে নিরাপদ হবে বলে চা দোকানদার রতন দাস জানিয়েছেন।

অন্যদিকে উপজেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া থেকে বাস ভাড়া বাড়িয়ে নিচ্ছে বলে অভিযোগ ওঠেছে লাইনম্যান জাকির এর বিরুদ্ধে। রুমা বাজারে স্থায়ী বাসিন্দা ও রুমা সদর ইউপির সাবেক মেম্বার স্বপন দাস অভিযোগ করেন, টিকেটে ১৪০ টাকা লিখলেও তার কাছ থেকে রুমা-বান্দরবান বাসভাড়া বাবদ ১৬০ টাকা আদায় করেন- লাইনম্যান জাকির। তার মত অন্যদের অন্য যাত্রীদের কাছ থেকেও বাড়িয়ে টাকা নিয়েছে কিনা তা যাচাই করা তার পক্ষে সম্ভব হয়নি।

প্রসঙ্গত গত বুধবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় নতুন স্টেশন থেকে বাস সার্ভিস চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করার পর আজ শুক্রবার থেকে বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সময় বাসসহ অন্যান্য যানবাহন,  বিশেষ করে রুমা বাজার থেকে  ১নং সদরঘাট পর্যন্ত এই অংশের সড়কে যাত্রী ভাড়া নির্ধারণ করেন-  উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।

উল্লেখ্য যে, বেশ কয়েক বছর রুমা বাসীর দাবির প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট এর সার্বিক তত্ত্বাবধানে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নুতন বাস টার্মিনালটি। এটি উদ্বোধনের পর এতদিন অচল ও অব্যবহৃত ছিল আজকে থেকে এটি পুরো দমে চালু করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!