নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৮ জন

রুমায় শুক্রবার হতে নতুন টার্মিনাল থেকে বাস ছাড়বে,যানবাহনের নির্দিষ্ট ভাড়া নির্ধারণ

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় আগামী শুক্রবার হতে নতুন বাসস্টেশন থেকে বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। একই সাথে বাস, জীপগাড়ি, মোটরবাইক, থ্রী হুইলার গাড়ির ভাড়াও নির্ধারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা হতে বিষয়টি জানানো হয়েছে। আজ মঙ্গলবার রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। সভার সূত্রে জানা গেছে, মানুষের যাতায়াত, নিরাপত্তা ও ঘনবসতিপূর্ণ রুমা বাজারের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে রুমা বাজার সংলগ্ন অস্থায়ী স্টেশন থেকে সরিয়ে বেথেল পাড়াঘাট সংলগ্ন এলাকায় সদ্য নির্মিত নতুন বাসস্টেশন থেকে বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সার্ভিসটি আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রুমা হতে বান্দরবানের উদ্দেশ্যে নতুন বাসস্টেশন থেকে সকল বাস ছাড়া হবে। এতে করে সাধারণ যাত্রীদের নিত্যদিনের সেবার মান সুবিধা বৃদ্ধি পাবে বলে স্থানীয়দের ধারণা। তার সাথে বাস সার্ভিসের ভাড়াসহ উপজেলার সড়কের অভ্যন্তরীণ অংশে জীপগাড়ি, মোটরবাইক, থ্রী হুইলার মাহেন্দ্র গাড়ি ও সিএনজি ভাড়াও নতুন করে নির্ধারণ করা হয়। সভার সূত্র মতে, রুমার নতুন বাসস্টেশন থেকে বান্দবান পর্যন্ত নির্ধারিত বাস ভাড়া ১৪০টাকা, যা পূর্বে ছিল ১৫০ টাকা। ১নং সদরঘাট থেকে রুমা বাজার পর্যন্ত মোটরবাইকের জনপ্রতি ভাড়া ৩০ টাকা, নতুন বাসস্টেশন পর্যন্ত হলে জনপ্রতি ১৫ টাকা। ঠিক একইভাবে রুমা বাজার  থেকে নতুন বাসস্টেশন ও সদরঘাট পর্যন্ত যথাক্রমে ১৫ টাকা ও ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম বিপ্লব, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরপি) ইনস্ট্যাক্টর মোহাম্মদ কাউছারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. রুবেল দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব, যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রীপ্রাসা ইউপি চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো , পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা প্রকাশ চন্দ্র চাকমা ও রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!