নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২১, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৭ জন

নাইক্ষ্যংছড়িতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান- মেম্বার পদে ৭১ জনের মনোনয়ন পত্র বৈধ: বাতিল ১জন

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই দুই ইউনিয়নে গত ১৭ অক্টোবর চেয়ারম্যান- ৫ ও মেম্বার পদে ৭২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ জানান বাইশারী ও দোছড়ি ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও ৭২ জন পুরুষ-মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই করে এক মেম্বার প্রার্থী মনিরুল আলম ছাড়া সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।

এর মধ্যে বাইশারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ হওয়া ৩ প্রার্থী হলেন নৌকা প্রতীকের মোঃ আলম কোম্পানী,নৌকার বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গির আলম বাহাদুর ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম।এ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও পুরুষ সদস্য পদে ২৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

অপদিকে দোছড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ ইমরান ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ’র মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন ও পুরুষ সদস্য পদে -২৭ জনের মধ্যে ২৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি আরো বলেন আগামী ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ঐ দিনই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!