নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫০ জন

আলীকদম ইএনও বদলি,পাথর খেকো ও সরকারি জায়গা বেদখলকারী সিন্ডিকেটের উল্লাস

Copy Link

আলীকদম( বান্দরবান)সংবাদ দাতাঃবান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব  হিসেবে কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসনে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক পরিপত্রে  ১৯ সেপ্টেম্বর  বদলীর প্রজ্ঞাপন জারি হয়।

মোঃ সায়েদ ইকবাল আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ১৯ এপ্রিল ২০১৯ সালে যোগদান করেন আলীকদম উপজেলায়।

যোগদানের পর থেকে আলীকদম সদরে  অবৈধ পাথর উত্তোলন এবং স্থানীয় পাথর পাচার সম্পূর্ণ ভাবে  বন্ধ করেন ও স্থানীয়  উত্তোলিত পাথর উন্নয়ন কাজে ব্যবহারে না করতে উন্নয়ন সংস্থাগুলোকে নির্দেশনা প্রদান করেন। যার ফলে সদরে পাথর উত্তোলন ও ব্যবহারে ছিল সম্পূর্ণরূপে বন্ধ। সরকারি স্থাপনা ও খাস জায়গায় বেদখলে থাকলেও তিনি তার উদ্ধার করেন। তাছাড়া দীর্ঘদিন ধরে প্রতিবছর এডিবির বিশাল অংশ কোটেশনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দেওয়া হলেও প্রথম বারের মত কোটেশনের প্রকল্পগুলো উম্মুক্ত দরপত্র আহ্বান করাসহ রোহিঙ্গা  ভোটার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেন এই কর্মকর্তা।এস কাজ করতে গিয়ে  কিছু রাজনৈতিক নেতা, ঠিকাদার,ব্যবসায়ী ও ব্যবসায়িক গণমাধ্যমকর্মী রোষানলে পড়েন এই কর্মকর্তা।

প্রধান মন্ত্রীর গৃহহীনদের গৃহ নির্মাণে গৃহহীনদের ঘরে দরজা ও জানালায় লিন্টার দেওয়ার নির্দেশনা থাকলেও ঘর মজবুত করতে সম্পূর্ণ ঘরে লিন্টার দেওয়ার ব্যবস্থা করেন  নির্দিষ্ট বরাদ্দের মধ্যে এই কর্মকর্তা।আলীকদমের সাধারণ মানুষের কাছে যতটা সৎ ও ভাল কর্মকর্তা কিন্তু তার উল্টো স্বার্থ বঞ্চিত সিন্ডিকেটের কাছে।

আলীকদমে গণমাধ্যম কর্মী রারেল মজুমদার বলেন, তার মহৎ ও ভাল উদ্যোগের কারণে পরিবেশ চরম ধ্বংস খেলার থেকে কিছুটা পরিত্রাণ পেয়েছে।একটি সিন্ডিকেট তাহার বদলির অপেক্ষায় ছিল।আবার পরিবেশ ধ্বংস ও সরকারি খাস জায়গায় দখলের পরিকল্পনায় ব্যস্ত।অনেককে দেখলাম খুশিতে পার্টি করছে।

৩ নং নয়াপাড়া ইউপি সদস্য মোঃ ইসহাক বলেন,ইউএনও তাৎক্ষণিক ভাবে যে কোন স্থানে চলে যাওয়া ও জরিমানার ভয়ে পাথর ব্যবসায়ীরা নিরব ছিল,উনি চলে যাওয়ার পরে আবার পুরোদমে পাথর ব্যবসা চালাবে তারা।তিনি সাধারণ মানুষের খুব শ্রদ্ধার পাত্র হলেও অবৈধ ব্যবসায়ীদের কোন ছাড় দিতেন না।

সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন বলেন,এমন ভাল ও সৎ কর্মকর্তা আলীকদমের জন্য আর্শীবাদ।বিভিন্ন সময়ে কিছু স্বার্থবাদী লোকের মিথ্যা অভিযোগ ও তিলকে তাল করে নিজেদের স্বার্থ৷ হাসিলের চেষ্টা করলে বারংবার ব্যর্থ হয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!