babul khan
১২ সেপ্টেম্বর ২০২১, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৩৬ জন

শিক্ষাঙ্গনে ফিরছে শিক্ষার্থীরা

Copy Link

পেকুয়া (কক্সবাজার)প্রতিনিধিঃদীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে দেশের শিক্ষাঙ্গনে। শিক্ষার্থীরা বহুল প্রতিক্ষার পর তাঁদের চেনা প্রাঙ্গণে ফিরতে পেরে আবেগে উৎপুল্ল। দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেন ঈদের চাঁদ ভেসে উঠেছে।

রবিবার(১২ সেপ্টেম্বর)সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়ায়ও সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের ভিড় জমে উঠেছে। শিক্ষার্থীরা চেনা বিদ্যাপিঠে ফিরতে পেরে আনন্দে মুখরিত হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফিরেছে চেনা রুপে।

পেকুয়া জিএমসি, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশ পথসহ চারপাশে শিক্ষার্থীদের বরণ করার জন্য ঢেলে সাজানো হয়েছে বিদ্যালয় প্রাঙ্গন। ফুল এবং বেলুনের সমন্বয়ে তৈরি করা হয়েছে প্রবেশ গেইট। সাথে রাখা হয়েছে তাপমাত্রা পরিমাপের যন্ত্র, হ্যান্ড স্যানিটেইজার,মাস্কসহ যাবতীয় করোনা সামগ্রী।

বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হায়া নিশু জানায়,আমরা দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। প্রিয় বিদ্যাপিঠে ফিরে সহপাঠীদের একসাথে পেয়ে মনে হলো আজই আকাশে ঈদের চাঁদ উঠেছে। দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা পড়ালেখায় অনেক পিছিয়ে পড়েছে। আশা করি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াতে এই জড়তা কমে যাবে।

পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন পর আমার প্রাণের শিক্ষার্থীদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছি। শিক্ষাঙ্গন দীর্ঘ দিন অপূর্ণ ছিলো তবে আজ শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে আসার পর সেই অপূর্ণতা কেটে গেছে। যেহেতু দীর্ঘ সময় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ছিলো সেহেতু আমরা যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করবো।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘ দিন পর শিক্ষার্থীদের ফিরে পেয়ে আমরা আনন্দিত। আমরা সরকারি সব ধরনের আদেশ মান্য করে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে শিক্ষার্থীদের পাঠদান করার চেষ্টা অব্যাহত রাখবো। আমরা শিক্ষার্থীদের বরণ করতে বিদ্যালয় প্রাঙ্গনকে বিভিন্নভাবে সাজিয়ে তুলেছি। দীর্ঘ ১৮ মাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস.এম.শাহাদাত হোসেন বলেন, সরকারের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। দীর্ঘ দিন শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে ছিলো। আশা করি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় পূনরায় শিক্ষার্থীরা তাদের পড়াশোনার অন্তর্ভুক্ত হবে এটাই প্রত্যাশা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!