নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৮ জন

পর্যাপ্ত সার পাচ্ছেনা নানিয়ারচরে আনারস চাষিরা

Copy Link

আনারসের রাজধানী ক্ষ্যাত রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চাহিদার তুলনায় চাষিরা পাচ্ছেনা সার। উপজেলা ও জেলার বাইরের বিভিন্ন বাজার থেকে চড়া দামে সার কিনতেও ভোগান্তিতে পড়ছে প্রান্তিক চাষিরা।

 উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়ি এলাকায় সরেজমিন ঘুরে খোঁজ নিয়ে জানা যায়, বছরে কয়েক মেট্রিকটন সারের চাহিদার তুলনায় স্থানীয় বাজারে চাষিরা সার পাচ্ছে খুবই কম।

এবিষয়ে নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিপু সুলতান জানান, বর্ষা পরবর্তি মৌসুমে চাষিরা আনারস বাগানে সার প্রয়োগ করে থাকে। তাই একটা বাড়তি চাহিদা সৃষ্টি হয়। আমরা জেলা পর্যায়ে যোগাযোগ করছি। সারের বরাদ্দ বাড়িয়ে চাষিদের সারের সঙ্কট মেটাতে চেষ্টা করছি।

স্থানীয় চাষি মোঃ জিয়াউল হক জানান, নানিয়ারচর, বুড়িঘাট, ঘিলাছড়ি ও বেতছড়ি বাজারে সারের পর্যাপ্ততা না থাকায় মহালছড়ি, রানীরহাট ও চট্টগ্রামসহ বাইরের বিভিন্ন বাজার থেকে চড়া দামে চাষিরা ক্রয় করছে সার।

স্থানীয় আনারস চাষি নুর মোহাম্মদ জানান, এলাকার চাষিদের যে পরিমান সার প্রয়োজন ডিলারের মাধ্যমে আমরা তা পাচ্ছিনা। এতে করে সময়মত সার দিতে না পারায় চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয়ভাবে সরকারী নির্ধারিত মূল্যে সার পেলে আমরা উপকৃত হবো।

ইসলামপুর এলাকার চাষি মোঃ বাবুল বলেন, স্থানীয় ডিলারের কাছে আমরা পর্যাপ্ত সার পাইনা। মাঝে মধ্যে যতটুকু পাওয়া যায় তার দাম অনেক বেশি। ৭০০টাকার সার ৯০০টাকা থেকে ১হাজার টাকায় কিনতে হয়।

৩নং বুড়িঘাট ও নানিয়ারচর সদর ইউনিয়ন (অতিরিক্ত দায়ীত্ব)বিসিআইসি পরিবেশক মেসার্স স্বপন এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী স্বপন দেবনাথ জানান, চলতি বছর (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত দুই ইউনিয়নের জন্য মোট ২০৭ মেট্রিকটন সার বরাদ্দ দেওয়া হয়েছে। বর্ষা পরবর্তি মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ায় সারের সঙ্কট তৈরী হয়েছে।

বছরের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় চাষিদের প্রতি মাসে ১০০মেট্রিকটন সারের বাড়তি চাহিদা রয়েছে বলেও স্বপন দেবনাথ।

বাড়তি দামে সার বিক্রি স্থানীয়দের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়দের চাহিদা অনুযায়ী সার দিতে না পেরে আমি কৃষি বিভাগের অবগতি সাপেক্ষে কাউখালী, রাঙামাটি ও চট্টগ্রামের অন্য ডিলার থেকে এনে সার বিক্রি করি। সেক্ষেত্রে খরচ অনুযায়ী (ভাড়া) বাড়তি দাম নিতে হয়।

তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো আমাকে নির্ধারিত বরাদ্দ বাড়িয়ে দিলে স্থানীয় চাহিদা পুরনে সক্ষম হবো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!