নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২১, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৭ জন

পর্যটন কেন্দ্র খুলতেই পর্যটকে মুখরিত পার্বত্য বান্দরবান 

Copy Link

পাহাড় কন্ঠ ডেস্ক নিউজঃ বান্দরবান এই নামটি যেন সবার কাছে চেনা জানা। আবার অনেকেই কাছে মনে হয় এটি পার্বত্য অঞ্চলে পর্যটন সেরা হিল কুইন । যেখানে হাতছানি দিয়ে আছে নীলগিরি, নীলাচল, মেঘলা,শৈলপ্রপাত,এমনকি চিম্বুকে পাহাড়ের সাথে মেঘের খেলা, আবার কোন কোন গহীন জঙ্গলে টিপ টিপ করে পড়ছে পাহাড়ের পানি ঝর্ণা। এমন মায়াবিনী লোকালয় কে বা আসতে না চাই। পর্যটকরা এক পলক দেখার জন্য ছুটে আছে বিভিন্ন লোকালয় থেকে। তবে মহামারি করোনা ভাইরাস সব কিছু কেড়ে নেওয়াই থমথমে পুরো বিশ্ব। বন্ধ হয়ে যায় হোটেল, রিসোর্ট এমনকি পর্যটন সহ ইত্যাদি।

এরই প্রেক্ষিতে সরকার ঘোষিত ৫ মা পর খুলে দিচ্ছে পার্বত্য জেলায় পাহাড়ের জনপদ ও পর্যটন কেন্দ্র। টানা পাঁচ মাসবন্ধ থাকার পর উন্মুক্ত হলো বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র। সকাল থেকেই বান্দরবানে মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক নীলগীরিসহ সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয় প্রশাসন ।

পর্যটনে আসতে শুরু করেছে পর্যটকরা। এর আগেও বিভিন্ন স্থান থেকে জমাট হতে শুরু করেছে পর্যটকরা। কেউ পরিবার নিয়ে,কেউ আবার বাইকে করে বন্ধুবান্ধব নিয়ে ছুটে আসছে শৈলপ্রপাত,চিম্বুক ও বিভিন্ন গহীন জঙ্গলে ঝর্ণাতে।

এইদিকে পর্যটন খোলা নিয়ে সরকার হতে প্রজ্ঞাপনে বলা হয়, সামাজিক দুরত্ব নিশ্চিত করে পর্যটন যেতে পারবে। পর্যটনে অর্ধেক ট্যুরিষ্ট জন্য নিশ্চিত করে হবে। হোটেল, রিসোর্ট তে অর্ধেক ট্যুরিষ্ট থাকতে পারবে। সকল পর্যটকে মাস্ক পরিধানে নিশ্চিত করতে হবে।

মেঘলা পর্যটক কেন্দ্রে আসা পর্যটক সোহেল জানান, অনেকদিন পর পর্যটন খুলেছে। লকডাউনে কারণে বাসায় বিরক্তিবোধে অবস্থায় ছিলাম। আজ পর্যটন খুলেছে তাই হাতে দু দিন ছুটি আছে বিধায় পরিবারসহ ঘুরতে এসেছি। বেশ ভালো লাগছে।

নিলাচলে ঘুরতে আসা পর্যটক শাপলা আক্তার জানান, অনেক দিন পর বন্ধুদের সাথে এসে বেশ ভালো লাগছে। আবাহাওয়াগুলো বেশ দারুণ। এমনকি মেঘের খেলা দেখার জন্য এইখানে এসেছি। আর বিভিন্ন ঝর্ণাতে গিয়ে আনন্দ করার জন্য আসছি।

নিলাচল ও মেঘলা টিকেট কাউন্টার থাকা দায়িত্বরত জানান, ৫ মাস পর পর্যটন কেন্দ্র গুলো খুলে দিয়েছে। যতদিন বন্ধ ছিল ততদিন ক্ষতি সম্মুখীন হয়েছি। এখন সরকার পর্যটন খুলে দেওয়াই বিভিন্ন স্থান গুলো পরিচর্যা করে পরিষ্কার করে ফেলেছি। তবে আজ প্রথম দিনে পর্যটন তেমন হয়নি হাতে ঘুনে ধরলে ১৫০ হতে ২০০ জন এসেছে।

বান্দরবান ট্যুরিষ্ট পুলিশ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, পর্যটন খুলে দেওয়াই আমরা সব পর্যটিন স্থানে ভিজিট করেছি। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙখলা বাহিনীকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রশাসন তথ্যনুযায়ী হোটেল রিসোর্ট ও বিনোদন কেন্দ্র গুলোতে ৫০% অধিক রাখা যাবে নাহ। এমনকি হোটেলগুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

বান্দরবানের আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বিগত ৫ মাস পর পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত করা হয়েছে। পর্যটন কেন্দ্র গুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছে। পর্যটন খুলে দেওয়ায় আমরা খুশি। দীর্ঘদিন পরে পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আবার নতুনভাবে কাজে নেমেছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ এপ্রিল থেকে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করে বান্দরবান জেলা প্রশাসন, আর গণবিজ্ঞপ্তি জারির পরপরই বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল-গেস্ট হাউস বন্ধ হওয়ায় দীর্ঘ পাঁচ আবার উন্মুক্ত হলো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!