নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২১, ১২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৭ জন

মুজিববর্ষের একটি ঘরের দাবি জানিয়েছেন মাটিরাঙ্গার অসহায় বিধবা নারী তাহেরা বেগম।

Copy Link

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মুজিববর্ষের একটি ঘরের দাবি জানিয়েছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা তাহেরা বেগম।স্বামী মারা গেছেন কয়েক বছর আগে।বসবাস করেন ভাঙা হেলে পড়া একটি টিনের ঘরে। ঝড়- বৃষ্টির সময় ভাঙা চাল দিয়ে বৃষ্টির পানি পরে ভিজে যায় তার শরীর ও জিনিসপত্র। শীতকালে ভাঙা ঘরের ফাকা দিয়ে প্রচণ্ড বাতাস ও কুয়াশা ঢুকে সারা শরীর ঠাণ্ডা হয়ে যায়। বিধবা বৃদ্ধা তাহেরা বেগমের আকুতি- মরার আগে একটা নতুন ঘর তৈরি করে এই ঘরে শান্তিতে ঘুমাইতে চাই। বিধবা তাহেরা বেগমের তিন ছেলে সন্তান থাকলেও তারা দুই হাজার টাকা পাঠায় পারে আর তেমন কোন খোঁজ খবর নেয় না তার।

অনেক কষ্টে মানুষের সহযোগিতায় কোন রকমে দিন চলে গেলেও ভাঙ্গা একটি টিনের ঘরে বহু কষ্ট করে রাত-দিন কাটাতে হয় তার। বিধবা তাহেরা বেগমের বাড়ি খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে। তিনি বেশ কিছুদিন আগে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেয়ার আবেদন জানিয়ে ছিলেন মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের কাছে পাবেন বলে আশা দিয়েছেন এখন পর্যন্ত কোনো খবর নাই ।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তাহেরা বেগম আক্ষেপ করে বলেন, বিনা চিকিৎসায় খেয়ে না খেয়ে হেলে পড়ার ঘরে দিন কাটছে। এখন জীবনের শেষ প্রান্তে পৌঁছেছি। শুনেছি মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়হীন গৃহহীন ভূমিহীন দেরকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘর দিচ্ছে। আমাকে যদি দয়া করে একটা ঘর দেয় তাহলে জীবনের শেষ কয়টা দিন একটু আরাম করে ঘুমাতে পারবো। বিধবা ভাতা নাই সরকারের অন্য কোন মানবিক সহায়তা থেকেও বঞ্চিত রয়েছ ঘরে ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খেয়ে না খেয়ে হেলে পড়া টিনের ঘরে মানবেতর জীবনযাপনই যেন আমার নিয়তি!

আমাকে যদি একটি  ঘর দিতেন তাহলে মরার আগ পর্যন্ত শান্তিতে থাকতাম।জীবনের শেষ সময়ে এসেও সুখের দেখা মিলেনি।বৃষ্টির দিনে খুবই কষ্টে সময় কাটে। মেয়ে হওয়ার যন্ত্রনাটা এখনো সহ্য করতে হচ্ছে বলে অঝোরে কাঁদেন তিনি।

প্রতিবেশি নাম প্রকাশে অনিচ্ছুক জানান,বিধবা তাহেরা একেবারে অসহায়।ভাঙা টিনের ঘরেই বাস করে তিনি।একটু জোরে বাতাস আসলে ঘর ভেঙে যাবার উপক্রম হয়।খেয়ে না খেয়ে দিন কাটে তার। সরকারে কাছে জোর দাবি করছি-তাকে একটা ঘরের ব্যবস্থা করে দিন।প্রধানমন্ত্রী ভূমিহীন-গৃহহীন মানুষকে গৃহ দেওয়ার প্রকল্প থেকে তাদের ভূমির উপর একটি ঘর তৈরী করে দিলে তার জীবনের শেষ সময়ে সুখে থেকে মরতে পারতো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!