নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২১, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৭৩ জন

বান্দরবানে পানিবন্দী মানুষের নিকট খাবার পৌছালো সেনাবাহিনী

Copy Link

প্রেস রিলিজঃ বর্তমানে চলমান সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে পার্বত্য চট্টগ্রামে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ফলশ্রুতিতে বান্দরবানের সাংগু নদীতে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পানি বন্দী হয়ে আটকা পরে হাজার হাজার মানুষ। গত ২৬ জুলাই থেকে কয়েক দিনের টানা ভারি বর্ষণে বান্দরবান শহরের কালাঘাটা, আর্মি পাড়া, মেম্বার পাড়া, বনানী স মিল, ইসলামপুর, বাসট্যান্ডসহ সাঙ্গু নদী তীরবর্তী এলাকার বাড়ি ঘর এবং দোকানে হাঁটুর উপর হতে কোমর পরিমান পর্যন্ত পানি উঠে যায়।

ভারী বর্ষণে পানি বৃদ্ধি অব্যহত থাকায় জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র গুলোতে আশ্রয় নিয়েছে প্রায় দুই হাজারেরও অধিক মানুষ। অন্যান্য স্থানের ন্যায় সদর উপজেলার বিভিন্ন পাড়া থেকে আগত প্রায় ২৫০ জন মানুষ আশ্রয় নিয়েছে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।

আজ ৩১ জুলাই (শনিবার) দুপুরে বান্দরবান সেনা জোনের সেনাসদস্যগণ বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেন। খাবার প্রদানের সময় বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি, এবং জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি বলেন, “চলমান এই ভারী বর্ষণে নিজের বাড়ীঘর ছেড়ে আপনারা যে কষ্টে রয়েছেন আমরা তা অনুভব করতে পারছি। চলমান এই পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে। এসময়ে করোনা পরিস্থিতির কথা সবাইকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সবাইকে পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকার উপদেশ দেন তিনি।” এছাড়া এই মানবিক সহায়তা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই দুর্যোগময় পরিস্থিতিতে এ ধরণের সহযোগীতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ।

অপরদিকে পানির নিচে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আজ সাংগু নদীর পানি কমে যাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নয়ন হলেও আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে। তাই বন্যা ও পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে অবস্থানের জন্য অনুরোধ জানানো হচ্ছে। জরুরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য জেলায় সর্বমোট ১৪০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!