নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২১, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৭ জন

বাঁচার স্বপ্ন ছিল,বাঁচতে পারেনি পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দিনমজুরের মৃত্যু

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃবাঁচার স্বপ্ন ছিল অনেক কিন্তু বাঁচতে পারেনি।অবশেষে নিয়তির কাছে পরাজয় মেনে নিয়ে পরপারে চলে গেলেন দিন মজুর ছৈয়দ আলম।কক্সবাজারের পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দ্বগ্ধ আহত দিনমজুর ছৈয়দ আলম (৩৫) ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট হাসপাতালে মারা গেছেন। তিনি উখিয়া উপজেলার বালুখালী এলাকার মৃত মোহাম্মদ হোছনের ছেলে। সোমবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ২ জুলাই দুপুর ১২টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে রুহুল আমিনের পার্টস ও গ্যারেজ দোকানে একটি অটোরিক্সার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছৈয়দ আলমসহ ৮ জন অগ্নিদৃবগ্ধ হয়।

এ সময় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার্ড করে। জানাগেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও টাকার অভাবে তিনি মেডিকেলে চিকিৎসা নিতে পারেনি। ভাড়া বাসায় দ্বগ্ধ শরীর নিয়ে একজন পল্লী চিকিৎসক দ্ধারা কবিরাজী চিকিৎসা নেন। পরে স্থানীয়দের সহযোগিতায় গত ৫জুলাই চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবনতি হলে পরের দিন তাকে ঢাকায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর তার মৃত্যু হয়।

সুত্র জানায়, রুহুল আমিনের একটি সিএনজি পার্টস ও গ্যারেজ দোকান রয়েছে। ওই গ্যারেজে জয়নাল নামের এক ব্যক্তি তার সিএনজি মেরামত করতে নিয়ে আসে। মিস্ত্রী সিএনজি মেরামতের সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গ্যারেজ মালিক রুহুল আমিনসহ ৮জন আহত হয়।

স্থানীয় এলাকাবাসি ও ছাত্রলীগ নেতা ফারুক আজাদ জানান, নিহত ছৈয়দ আলম ৫/৬ বছর আগে থেকে ভোলাইয়াঘোনা এলাকায় নুর মুহাম্মদের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সে একজন দিনমজুর। কিছু দিন আমার পার্টসের দোকানেও থাকতেন। নিহত ছৈয়দ আলম এখানকার সমাজের লোক হিসেবে পরিচিত হয়েছে বিধায় তাকে এখানেই দাফন করা হবে।

ছৈয়দ আলমের স্ত্রী সানজিদা বেগম জানায়, আমরা ভাড়া বাসায় থাকতাম। তিন শিশু সন্তানকে নিয়ে আমি করব। আমার তো আর কেউ রইলনা। এতিম বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব। আল্লাহ আমারে কেন নিয়ে গেলিনা।

জানাগেছে, ছৈয়দ আলমের আত্মীয়স্বজন বলতে কেউ নেই। স্ত্রী সানজিদা বেগমের একই অবস্থা। মৃত্যুর আগেও ছৈয়দ আলম এতিম ছিল। মা, বাবা, ভাই-বোন বলতে কেউ নেই। ছৈয়দ আলমের নয়ন (৮) হাসান (৬) ও হুমায়ন কবির (৩) বছরের তিন শিশু সন্তান রয়েছে। এদিকে গত দশ দিন আগে এ প্রতিবেদকের সাথে ছৈয়দ আলমের কথা হয়। এ সময় তার স্ত্রী সানজিদা বেগম স্বামীর দ্বগ্ধ জায়গায় কেঁদে কেঁদে ওষুধ লাগাচ্ছেন। পাশে নির্বাক দৃষ্টিতে তার তিন শিশু সন্তান পাশে বসে আছে। বিদায়ের বেলায় ছৈয়দ আলম বলেন আমাকে রেখে কোথায় যাচ্ছেন। আমি যদি মরে যাই। আমি বাচঁতে চাই। নিয়তির কাছে পরাজয় বরন করে চলে গেলে না ফেরার দেশে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!