নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২১, ১২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭৯ জন

চকরিয়ার ডুলাহাজারা রংমহলে ঘরজামাই এর রহস্যজনক মৃত্যু

Copy Link

নিজস্ব প্রতিবেদন :  কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রংমহল এলাকার শ্বশুর বাড়িতে ঘর জামাই এর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত দিনমজুর মোঃ আবু হানিফ (২৬) একই উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকার আবুল হাসেমের ছেলে বলে জানা যায়।

মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে থানা পুলিশ লাশটি শ্বশুর বাড়ির নিকটস্থ নির্মিত বসত ঘরের খাট থেকে উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

শ্বশুর বাড়ির লোকজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জানালেও নিহতের স্বজনদের দাবি এটি আত্মহত্যা নয়, হত্যা করে রশির সাথে ঝুলিয়ে দিয়েছে। অপরদিকে ফাঁস লাগানোর স্থানটিতে ঝুলিয়ে মৃত্যু হওয়ার উপযুক্ত নয় বলে জানায় উপস্থিত লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর দীর্ঘ সময়ের পরকীয়া প্রেমের কারণে স্বামীকে পরিকল্পিত হত্যা করেছে। কিন্তু স্থানীয় এম ইউ পি সদস্য জানায়, তাদের বিরোধীয় কোন বিষয় নিয়ে কোনদিন বিচার আসে নাই আমার কাছে।

তদন্তে জানা যায় , ডুলাহাজারা রংমহল অলি বাপের জুমের শফি আলমের মেয়েকে বিয়ে করে শাশুর বাড়ির পাশে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিল খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকার শফি আলম।

তাদের সংসারে কোন সন্তানসন্ততি না থাকলেও ইতিপূর্বে একটি সন্তান ভূমিষ্ঠের বিষয় নিয়েও বিভিন্ন রহস্য তৈরি হয়।

নিহতের মামা নুরুল ইসলাম বাবুলের দাবি, বিয়ের পর থেকে আবু হানিফের স্ত্রীর পরকীয়ায় বাঁধা দিলে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো।
শেষপর্যন্ত স্ত্রী প্রেমিকসহ শ্বশুর বাড়ির লোকজন মিলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কিন্তু এ ঘটনাটি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দিচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!