নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০১৮, ৮:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১৯৮ জন

টি-টোয়েন্টি শুরুর আগেই বাংলাদেশের জন্য সুখবর

Copy Link

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বুধবার (১ আগস্ট) সেন্ট কিটসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আর এই ম্যাচ শুরু হওয়ার আগেই সাকিব আল হাসানরা দারুন একটি সুখবর পেলেন।

এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দলে নেই ব্যাটিং দানব ক্রিস গেইল। ক্রিকেটের এই ব্যাটিং দানবকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর আগে টি-টোয়েন্টির জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে স্বাগতিকরা। আর এই দলে ফিরেছেন কারডউইক ওয়ালটন ও শেলডন কটরেল।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে মোট ১৪২ রান করেছেন গেইল। যার মধ্যে শেষ ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন তিনি। যদিও মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ ২-১ ব্যবধানে ওই সিরিজ জিতে নিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লস ব্রাথওয়েট (অধিনায়ক), সামুয়েল বাদরি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন সামুয়েলস, চাদউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।

আমেরিকার ফ্লোরিডায় ৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে ৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে তৃতীয় ম্যাচ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!