নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮১ জন

সম্পদের লোভে ইসলামী শিক্ষা কেন্দ্রকে ঘিরে ষড়যন্ত্র ও অনধিকার চর্চার অভিযোগ

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ সম্পদের লোভে বান্দরবান জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান *ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) দখলের উদ্দেশ্যে একটি মহল নানামুখী ষড়যন্ত্র ও অনধিকার চর্চায় লিপ্ত রয়েছে—এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুছ।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামী শিক্ষা কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি মৌলভী আবু তাহের নদভীর বিরুদ্ধে অনধিকার চর্চা, মিথ্যা অপবাদ প্রদান এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন।

মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুছ বলেন, গত ২২ জানুয়ারি মৌলভী আবু তাহের নদভী একতরফাভাবে বৈঠক ডেকে আমেলা ও এমদাদিয়া কমিটি গঠন করেছেন—এমন তথ্য বিভিন্ন সূত্রে পাওয়া গেছে, যা সম্পূর্ণ অনধিকার চর্চা এবং অনৈতিক হস্তক্ষেপের শামিল। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, ইসলামী শিক্ষা কেন্দ্র ১৯৮৯ সালে বান্দরবানের ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী জনগণের সহযোগিতায় শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হযরত ইউনুছ আব্দুল জাব্বার (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সময়ে সাবেক জেলা প্রশাসক নাজমুল আলম ছিদ্দিকী ও কে এস প্রু সহযোগী হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ কওমি মাদরাসা বোর্ড (বেফাকুল মাদারিস)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এখানে চার শতাধিক আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ১৩ জানুয়ারি পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসার প্যাডে পাঠানো একটি চিঠি পাওয়ার পর তিনি স্বয়ং জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিষয়টি অবহিত করেন। এ সময় জেলা প্রশাসক ২২ জানুয়ারির নির্ধারিত বৈঠক স্থগিত করার নির্দেশ দেন এবং জাতীয় নির্বাচনের পর ইসলামী শিক্ষা কেন্দ্র পরিদর্শন করে নতুন করে বৈঠকের তারিখ ঘোষণা করবেন বলে জানান।

তবে জেলা প্রশাসকের এই নির্দেশনা উপেক্ষা করেই মৌলভী আবু তাহের নদভী মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ কয়েকজনকে নিয়ে বান্দরবানের একটি ভিন্ন স্থানে একতরফাভাবে বৈঠক করে কমিটি গঠন করেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরবর্তীতে মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান—ইসলামী শিক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা বলে তাকে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয় এবং ভুল ব্যাখ্যার মাধ্যমে তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে ইসলামী শিক্ষা কেন্দ্র ও পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসা সংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালত ও পরিবেশ আদালতে মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় কোনো ধরনের সভা, সমাবেশ বা কমিটি গঠন আদালত অবমাননার শামিল বলে দাবি করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুছ বলেন,“সম্পদের লোভে একটি মহল ইসলামী শিক্ষা কেন্দ্র দখলের ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরনের কর্মকাণ্ড শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।”

তিনি এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে অনধিকার চর্চা ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এই ষড়যন্ত্র প্রতিহত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা কেন্দ্রের সিনিয়র শিক্ষক, মাওলানা ইসহাক, মাওলানা এইচ, এম আবদুস সালাম, বনরুপা ছিদ্দিক নগরের স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আনোয়ার, বনরুপা ছিদ্দিক নগরের স্থায়ী বাসিন্দা মো: বশর, শিক্ষা কেন্দ্রের সিনিয়র শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন’সহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্ন শিক্ষকগন,।

এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সদস্য মো. ইসহাক, দৈনিক মানবজমিন প্রতিনিধি নুরুল কবির, একুশে টেলিভিশনের প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, বান্দরবান সংবাদ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলা নিউজ২৪ডটকম প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী, পাহাড়কণ্ঠ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক আরাফাত খাঁন, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক শামসুল ইসলাম আকাশ, দৈনিক স্পষ্টবাদী প্রতিনিধি আব্দুল্লাহ আল সাঈদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জায়গা-জমির বিরোধ ও প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মহল ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। এসব অভিযোগের প্রেক্ষিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরো পড়ুন→বান্দরবানে ধানের শীষের প্রচারণায় পৌর স্বেচ্ছাসেবকদল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!