নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৩ জন

থানচিতে করলিয়া প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার নাইক্ষ্যংপাড়ায় সিএএলও–কমিউনিটি রেসিলিয়েন্স থ্রো লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপ্টেশন ইন সিএইচটি (করলিয়া) প্রকল্পের আওতায় মাঠ দিবস (ফিল্ড ডে) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং ইআরআরডি, সিএইচটি এ, এমসিএইচটিএ ও ইউএনডিপি’র সহযোগিতায় এ অনুষ্ঠানের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন প্রযুক্তি ও শেখা-শেখানোর অভিজ্ঞতা বিনিময় করা হয়।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার অংসিংম্যা মারমা, জেলা পরিষদ ও ইউএনডিপির উপজেলা ম্যানেজার জেমস বম, মেম্বার পিতরাং ত্রিপুরা, কারবারি প্রেমুজ ত্রিপুরা ও কারবারি মংঞোচিং মারমাসহ প্রকল্পভুক্ত কৃষক, নারী উপকারভোগী, যুব প্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মাঠ পর্যায়ে বাস্তবায়িত টেকসই কৃষি প্রযুক্তি, পানি সংরক্ষণ, মাটির উর্বরতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা, সফলতার গল্প ও চ্যালেঞ্জ শেয়ার করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাহাড়ি এলাকায় কমিউনিটি-ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অভিযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। করলিয়া প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, জীবিকায়ন উন্নয়ন ও স্থিতিস্থাপকতা গড়ে তোলার কার্যক্রম আরও বিস্তৃত হবে।

মাঠ দিবস শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

আরো পড়ুন→এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!