Khaled Mahabub Khan Arafat
২০ নভেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১৬ জন

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বার্মিজ গরুসহ মালামাল জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বার্মিজ গরু ও বিভিন্ন ধরনের বাংলাদেশি মালামাল জব্দ করেছে বিজিবি।

গত ২৪ ঘণ্টায় ফুলতলী, লেম্বুছড়ি, ভালুখাইয়া, জারুলিয়াছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহল দলের অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১৯ লাখ ১৪ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও বাংলাদেশি মালামালের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ২টি বার্মিজ গরু এবং বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, ‘আমরা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দমনে সবসময় সতর্ক অবস্থানে আছি। সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।’

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা পেলে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড অনেকাংশেই কমে যাবে। আমরা দেশের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছি।

স্থানীয়রা জানায়, বিজিবির এ অভিযানে এলাকাজুড়ে চোরাচালানকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত→লামায় ইটভাটায় অভিযান নিয়ে সংঘর্ষ, ৫৭ জন আহত ও ৬ টি গাড়ি ভাংচুর

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!