নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫ জন

লামায় ইটভাটায় অভিযান নিয়ে সংঘর্ষ, ৫৭ জন আহত ও ৬ টি গাড়ি ভাংচুর

Copy Link

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর আগা এলাকায় ইটভাটার অভিযানে যাওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইটভাটা শ্রমিক ও স্থানীয় জনতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২৫ইং) দুপুর ১২টায় চকরিয়ার হতে মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ’ঘটনা ঘটে।

এসময় সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত হয়েছে বলে জানাযায়। অপরদিকে শ্রমিক ও এলাকাবাসীর ৫০ জনের অধিক লোকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উক্ত ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাকসহ মোট ৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ইটভাটার ৮ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একটি অংশ জানিয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় হতে পরিচালিত বিশেষ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। এসময় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, লামা সহকারী ভূমি ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, লামা থানা পুলিশের কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন এবং অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়।

লামা ভূমি সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাংচুর করেছে। অনেকে আহত হয়েছে।

শ্রমিকের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে তাদের অংশে ০৮ জন নারী শিশু সহ মোট ৫০ জনের অধিক লোকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনের অধিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অনেককে আটক করা হয়েছে বলে জানান তারা।

আরো পড়ুন→তারেক রহমানের জন্মদিনে বান্দরবানে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!