নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৪ জন

নাইক্ষ্যংছড়িতে অপহৃত শিশু পুলিশের বিশেষ অভিযানে ৩ দিন পর উদ্ধার: আটক-১

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় রাতের আঁধারে ৭ বছরের এক শিশুকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে পুলিশি অভিযানে শিশুটি উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায় মুখোশধারী ৫-৬ জন অপহরণকারী। তারা টিনের দরজা ভেঙে ঘরে ঢুকে ৭ বছরের শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরদিন অপহরণকারীরা অজ্ঞাত নাম্বার থেকে শিশুটির মা শাহেদা বেগমকে ফোন করে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পরপরই বান্দরবান জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর নির্দেশে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল দুর্গম পাহাড়ে অভিযান চালায়। একপর্যায়ে এক অপহরণকারীকে আটক করা হয়। তার নাম রুহুল আমিন (২০), পিতা মো. হাসেম, মাতা রোকসানা বেগম, সাং–বৌঘাটা, ৬ নম্বর ওয়ার্ড, ঈদগড় ইউপি, রামু, কক্সবাজার।

আটক রুহুলের জবানবন্দিতে উদ্ধার করা হয় অপহৃত শিশুটিকে। বর্তমানে শিশুটি তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে।

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, অপহরণের বিষয়টি জানার পরপরই আমরা অভিযান চালাই। একজন অপহরণকারীকে গ্রেফতার করে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভিকটিমের মা নারীও শিশু নির্যাতন দমন আইনে নাইক্ষ্যংছড়ি থানায় এজহার নামীয় ৬ জন-কে আসামী করে একটি মামালা দায়ের করেন। যার মামলার নং জিআর ৯১/২০২৫ ই।

চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

স্থানীয় ইউপি সদস্য এবং জনপ্রতিনিধিরা বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চাই, এই চক্রের সবাইকে আইনের আওতায় আনা হোক।

শিশু অপহরণ ও মুক্তিপণের মতো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশের নজরদারি বাড়িয়েছে।

আরো পড়ুন→সীমান্ত মাফিয়া ডাকাত শাহীন গ্রুপের চোরাচালান প্রধানকে গ্রেপ্তারের পর বিজিবি’র বিরুদ্ধে অপপ্রচার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!