নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮১৯ জন

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে ও টেকনাফে বিজিবির পৃথক অভিযান দেড় লাখ ইয়াবা জব্দ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ও কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে উভয় অভিযানে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্টরা।

(০৩ ফেব্রুয়ারি) সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শোয়ারীগোদা এলাকা এবং মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্তে পৃথক এ অভিযান চালানো হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে সীমান্তের শোয়ারীগোদা এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তি বস্তা কাধে শোয়ারীগোদা এলাকা দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারিরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা বস্তা দুইটি ফেলে দিয়ে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ধাওয়া দিলেও তাদের আটক করতে সক্ষম হননি। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা।

মাদকের চালান পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা। তিনি জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে রেজুপাড়া সংলগ্ন আমবাগান অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে গর্জনবুনিয়া চাকমাপাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা সাথে থাকা বস্তা দুইটি ফেলে দিয়ে পাহাড়ী জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।

উদ্ধার করা মাদকের চালান পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা। তিনি জানান, উদ্ধার করা মাদকের চালান বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়েই শেষ হলো সরস্বতী পূজা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!