নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪৩ জন

নিষেধাজ্ঞার কারণে পর্যটক শূন্য রাঙ্গামাটি

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞার কারণে রঙ্গাপানীর জেলা রাঙামাটি পুজোর ছুটিতে পর্যটন শূন্য হয়ে রয়েছে। পর্যটক না থাকায় বিশাল অংকের ক্ষতিতে পড়েছে পর্যটন ব্যবসায়ীসহ এ খাতে নিয়জিত সংশ্লিষ্টরা। হাহাকার অবস্থায় পড়ে গেছেন সবাই।

সম্প্রতি পাহাড়ি-বাঙালির সংঘর্ষকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পোভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন স্থানীয় প্রশাসন এই করণেরই পর্যটক নেই রাঙ্গামাটিতে।

দৈনিক কোটি টাকার ক্ষতি হচ্ছে কটেজ, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন-নির্ভর অন্যান্য ব্যবসায়ীদের।

 তারই জেরে পর্যটক শূন্য হয়ে পড়েছে রাঙ্গামাটির আরেক পর্যটনীয় উপজেলা কাপ্তাই।

পর্যটকদের আকর্ষণের প্রাণকেন্দ্র বলা হয় কাপ্তাইয়ের কৃত্রিম হ্রদ, কর্ণফুলী পেপার মিল, কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র ও সবুজের সমারোহকে প্রতিবছর পুজোর ছুটিতে লেগেই থাকে পর্যটকদের ভিড়। কিন্তু এবার দেখা গেলো তার ভিন্ন চিত্র।

গত ১৯ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙালি সংঘাত, পরবর্তীতে অপ্রত্যাশিত ঘটনা ও জানমালের ক্ষতি এড়াতে তিন পার্বত্য জেলায় পর্যটকের অবাধ চলাচলে সাময়িকভাবে প্রশাসন থেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয় পর্যটকদের। এর ফলে শুন্য হয়ে পড়ে পার্বত্য জেলার পর্যটন কেন্দ্র গুলো।

রিসোর্ট, হোটেল-মোটেল ও রেস্টুরেন্টগুলোতে এখন তেমন কোনো পর্যটক না থাকায় কাপ্তাইয়ের বিভিন্ন খাতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যায়।

কাপ্তাই হ্রদের ইঞ্জিল চালিত বোট মালিক সমিতির ম্যানেজার শীতল কান্তি বলেন, ব্যবসার প্রাণকেন্দ্র আপস্টিম জেটিঘাটে গত ১৫ দিন ধরে কোনো পর্যটকের দেখা পাইনি। ব্যবসার প্রতিটি খাতে যে সকল শ্রমিক কর্মচারী সম্পৃক্ত তাদের উপার্জন একদমই নেই। সব মিলেয়ে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় আরেক হোটেল ব্যবসায়ী বলেন, শান্তির পাহাড়ে যারা অশান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদেরকে কঠিন হস্তে দমন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে। এভাবে চললে আমরা বাঁচবো কী করে? এ ভাবে তো বেশি দিন চলা যায় না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!